চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন
17 ই মার্চ শুক্রবার সকাল ১০:০০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন চত্বরের সাহিত্য মঞ্চে 'স্মার্ট বাংলাদেশ এর স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন" এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর মুরালে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় ও কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয় । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার (ছেলুন) তিনি বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এই লাল সবুজের পতাকা পেতাম না, বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির জন্য তাহার জীবনের এবং পরিবারের সুখ বিসর্জন দিয়ে ৪৬৮২ দিন জেল জীবন কাটিয়েছেন ও অসংখ্য বার পাকিস্তানিদের দ্বারা নির্যাতন ভোগ করেছেন তিনি যা কিছু করেছেন শুধুমাত্র এই দেশটা এবং দেশের মানুষের জন্য করেছেন, বাঙালি জাতির দুঃখ দুর্দশা তিনি কিছুতেই সহ্য করতে পারতেন না সুতরাং আমরা যারা রাজনীতি করি এবং গণমানুষের প্রতিনিধিত্ব করি আমাদের সকলকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে
চলতে হবে। জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মঞ্জু, পুলিশ সুপার আব্দুল্লাহ আল- মামুন, পৌর চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মালিক খোকন, সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ কে এম সাইফুর রশিদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আজিজুর রহমান, মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই সহ-সভাপতি এম এ রাজ্জাক খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক প্রমুখ। শেষে শিশু কিশোরদের, বঙ্গবন্ধুর জীবনের উপর বিভিন্ন বিষয় ভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ও জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied