ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বঙ্গবন্ধুর জন্মদিনে রণক্ষেত্র বাউফল


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ১০:২৬

পটুয়াখালীর বাউফলে শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্ম বার্ষিক ও শিশু কিশোর দিবস উপলক্ষে পুলিশের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের অনুসারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৩০মিনিট ধরে চলে এ সংঘাত। বন্ধ হয়ে যায় দোকানপাট। রণক্ষেত্রে পরিনত হয় উপজেলা পরিষদের সামনের সড়ক।   পুলিশ লাঠিচার্জ ও ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান, পুলিশ ও সাংবাদিকসহ প্রায় ৩০জন আহত হয়। শুক্রবার (১৭মার্চ) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

দলীয় সূত্র ও প্রতক্ষ্যদর্শী সূত্র ও পুলিশ জানায়,  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিক ও শিশু কিশোর দিবস উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি আসম ফিরোজ এমপি, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার এবং জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েল আলাদা আলাদা কর্মসূচীর ঘোষনা করেন।

সকাল থেকে স্থানীয় এমপির অনুসারীরা উপজেলা আওয়ামীলীগ কার্যালয় জনতা ভবন, পৌর মেয়র অনুসারীরা বাউফল সরকারি কলেজ মাঠ ও উপজেলা চেয়ারম্যানের অনুসারীরা মডেল ম্যাধমিক বিদ্যালয় মাঠে অবস্থান নেন। বেলা ১১টার দিকে মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোতালেব হাওলাদার একটি র‌্যালী নিয়ে উপজেলা পরিষদের সামনে আসে। অপরদিকে উপজেলা পরিষদের পাশে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় জনতা ভবন চত্বরে আসম ফিরোজ এমপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন। উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার র‌্যালী নিয়ে জনতা ভবনের দিকে রওনা হলে দুপক্ষের মুখোমুখী সংঘাত এড়াতে পুলিশ উপজেলা চেয়ারম্যানের  র‌্যালী সামনে যেতে বাঁধা দেয়। এ সময় র‌্যালী থেকে উপজেলা চেয়ারম্যানের অনুসারীরা অতর্কিতভাবে পুলিশের উপর ইটপাকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও রাবার বুলেট নিক্ষেপ করে। উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার পুলিশের বাঁধা অতিক্রম করে র‌্যালী নিয়ে সামনে গেলে দুপক্ষের সংঘর্ষ ঘটে। এতে উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদার গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও ইটপাটকেলের আঘাতে পুলিশের ওসি আলম মামুন, এস.আই মনিরুজ্জামান, এস.আই হুমায়ন কবির, এস.আই আবুল বশার, এস.আই আবুল হাসান, এ.এস.আই শাহিন, কনেস্টবল রাহাত, কনেস্টবল ইফতি, কনেস্টবল  রবিউল ও সাংবাদিকসহ প্রায় ৩০জন আহত হয়।

এ বিষয়ে বাউফল থানা অফিসার ইনচার্জ আল মামুন জানান, যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বর্পূণ স্থানে পুলিশ মোতায়ন করা হয়েছে।

এমএসএম / এমএসএম

পটুয়াখালীর গলাচিপার ১১ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ৫, নিখোঁজ ৬

টানা বর্ষণে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি, ৪ ইউনিটে উৎপাদন হচ্ছে ১২৫ মেগাওয়াট

শিক্ষাপ্রতিষ্ঠানের একমাত্র মাঠে জলাবদ্ধতা: খেলাধুলা ও শিক্ষা কার্যক্রম ব্যাহত

টিসিবি ডিলারদের চুক্তি পুনঃনবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আল হায়াত হসপিটাল: আবু জাফর কূটচালে, হুমকির মুখে শতাধিক মানুষের বিনিয়োগ

​নাটোরের বড়াইগ্রামে ১৮৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে ১ জনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে প্রশাসনের মাইকিং

মনপুরায় অবৈধভাবে খাল দখল: পানি নিষ্কাশনের একমাত্র পথ বন্ধ, জলাবদ্ধতায় দুর্ভোগে ৪ হাজার পরিবার

মোহনগঞ্জে মাদক সেবনে কারাদণ্ড ও গ্রেফতার ৩

কুড়িগ্রামে স্কুল ফিডিংয়ে মেয়াদউত্তীর্ণ পচা ও ছএাক ধরা পাউরুটি বিতরণ

রায়গঞ্জে ধান সংগ্রহে স্থবিরতার অভিযোগ তদন্তে কমিটি

খালিয়াজুরীর ধনু নদে ফের অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

মিরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া হেফজ ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর ফলক উম্মেচন