ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে জাতির পিতার জন্মবার্ষিকী পালিত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ১০:৪৮

মৌলভীবাজার জেলার জুড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে   বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

১৭ মার্চ শুক্রবার  সকালে জন্ম বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, বীরমুক্তিযোদ্ধাগন, আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা, জুড়ী থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মীরা।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের  জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে এতে অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা ভাইস-চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মোশাররাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও  পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রমা পদ দে, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মনসুর আলী, থানার ওসি তদন্ত মোঃ হুমায়ুন কবির, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার মোঃ সুজাউদ্দৌলা, উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা শামিমুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা ইমরুল ইসলাম প্রমুখ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার