ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ভোলাহাটে আশ্রয়ণ প্রকল্পে বদলে গেছে জীবন


বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট photo বি.এম রুবেল আহমেদ, ভোলাহাট
প্রকাশিত: ১৭-৩-২০২৩ রাত ১০:৫৯
 চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে আশ্রয়ণ প্রকল্পে বদলে গেছে সুবিধাভোগীদের জীবন। আশ্রয়ণ প্রকল্পে জীবনযাত্রায় গতি পেয়েছে উপজেলার ভোলাহাট সদর ইউনিয়নের চামুশা গ্রামের ২৯ পরিবারের। 
 
মুজিব শতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ২০২০-২০২১ এর ২য় পর্যায়ে ২য় ধাপে বাড়ি পেয়েছেন উপজেলার সীমান্তবর্তী গ্রাম চামুশা ও খাড়োবাটরা গ্রামের ২৯ টি অসহায় পরিবার। সুবিধাভোগীদের মধ্যে রয়েছে বিধবা, স্বামী পরিত্যক্তা, অসহায় ও নিঃস্ব পরিবার। যেখানে ছিলনা রাস্তা কিংবা কোনো কালভার্ট। এখন সম্পূর্ণভাবে রয়েছে বসবাসের জন্য উপযোগী সবগুলো পরিবেশ। আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী মোসাঃ মাহমুদা বেগম বলেন, আমি শেখ হাসিনা বাড়ি পাওয়ার আগে খুব কষ্টে জীবন কাটাতাম। এখন আমি খুব সুখে আছি। আমি এখন গরু-ছাগল থেকে শুরু করে বিভিন্ন ধরনের গবাদি পশু পালন, হাঁস মুরগী পালন এবং মাছ চাষ করছি। অন্য একজন সুবিধাভোগী মাহিরুন বেগম জানান, আমাদের জন্য সরকার রাস্তা ও মসজিদ তৈরি করে দিয়েছে। এখানে বিশুদ্ধ খাবার পানি ও বিদ্যুৎতের সংযোগ সরবরাহের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন হয়েছে বলেও জানান একাধিক সুবিধাভোগী। তারা আরও বলেন আমাদের সকলের নামে সরকারের বরাদ্দকৃত জমির দলিলও হস্তান্তর করেন। আমরা এখন অনেকটায় স্বাবলম্বী হয়েছি বলে জানান সুবিধাভোগীরা।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর

আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত

মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল

লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি

পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ

রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত

মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র

স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা

সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক

নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ

আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন

২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষিত, মনপুরার মেঘনায় অবাধে মা ইলিশ শিকার