ঢাকা মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

মদ্যপ অবস্থায় মাইক্রো চালিয়ে থ্রি হুইলারে ধাক্কা, নার্সের মৃত্যু


নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ photo নাজমুস সাকিব মুন, দেবীগঞ্জ
প্রকাশিত: ১৮-৩-২০২৩ দুপুর ৪:৪৩

পঞ্চগড়ের দেবীগঞ্জে মদ্যপ অবস্থায় মাইক্রো চালিয়ে থ্রি হুইলারে ধাক্কা দেওয়ার ঘটনায় কুন্তি রানী রায় নামে এক নার্সের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট সংলগ্ন চুলিয়ার মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যুসহ গুরুতর আহত হয়েছেন আরো একজন।
প্রত্যক্ষদর্শী ও দেবীগঞ্জ থানা পুলিশ জানায়, থ্রি হুইলারটি দেবীগঞ্জ থেকে দুইজন যাত্রী নিয়ে সাকোয়ার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে ঘটনাস্থলে দুপুর দেড়টায় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রো থ্রি হুইলারটিকে ধাক্কা দেয়। এতে থ্রি হুইলারটি পুরোপুরি ও মাইক্রোর সামনের অংশের বাম দিকে দুমড়েমুচড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয়রা দুই যাত্রীকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক কনক কুন্তি রানী রায়কে মৃত ঘোষণা করেন। তিনি একই উপজেলার পামুলি ইউনিয়নের সরকারপাড়া এলাকার প্রীতিময় কুমার বর্মণের মেয়ে এবং দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। কাইয়ুম নামে থ্রি হুইলারের অপর যাত্রী হাত ও পায়ে আঘাত পান। তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা মাইক্রোটিকে আটক করে পুলিশে খবর দেন। তবে মাইক্রো চালক পালিয়ে যায়।
পরে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নার্সের মরদেহ এবং থ্রি হুইলার ও মাইক্রো থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, মাইক্রোতে ২৫০ মি.লি. স্পিডের ক্যানের (কোমল পানীয়) মধ্যে বাংলা মদ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে চালক মদ্যপ অবস্থায় মাইক্রো চালাচ্ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বলেন, আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব

এমএসএম / এমএসএম

গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে শালিখায় কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নতুন উদ্যমে ঘর নির্মাণের কাজ শুরু

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই বংশের সংঘর্ষ, আহত ১৪

তারাগঞ্জে দায়সারা ভাবে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত,কৃষকদের ক্ষোভ

চট্টগ্রাম ​কাস্টমস হাউসে ঘুষ বাণিজ্য, রাজস্ব ফাঁকির ধুম

মোহনগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

কুড়িগ্রামে জেলা টাউন ক্লাবে আধুনিক ডিজিটাল প্রজেক্টর উদ্বোধন

গোদাগাড়ীতে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে স্টুডেন্ট ফোরামের দ্বি-মাসিক স্টাডি সার্কেল অনুষ্ঠিত

এসিল্যান্ডের ড্রাইভার থেকে কোটি টাকার সাম্রাজ্য

কুমিল্লায় গোল্ডেন লাইফ ইনসুরেন্সের আল-ফালাহ্ ইসলামী জীবন বীমা প্রকল্পের উন্নয়ন সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হলো রেডি টু কুক ফিস