শ্যামনগরে শিশু রোহিতকে হত্যার দ্বায় স্বীকার করে যা বললো তার মাতা সুস্মিতা
সাতক্ষীরার শ্যামনগরে জুস খেয়ে রোহিত দত্ত (১০) নামের এক শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিহত শিশুর মা সুমিতা দত্তকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন স্থানীয় হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক।
নিহত রোহিত নকিপুর গ্রামের মৃত. গোপাল দত্তের ছেলে। সে নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের কাকা উজ্জল দত্ত জানিয়েছেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালনের জন্য সকালে স্কুলে গিয়েছিল রোহিত। সেখান থেকে বাড়িতে ফিরে রোহিত তার মাকে বলেছিল, রাস্তা থেকে কেউ তাকে জুস খাইয়েছে। এরপর থেকেই পেটে জ্বালাপোড়া করছে। এরপর ধীরে ধীরে তার অবস্থার অবনতি হয় ও এক পর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। এ সময় তার শরীরের রং বদলাতে শুরু করে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক রোহিতকে মৃত ঘোষণা করেন।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক শাকিল হোসেন জানান, হাসপাতালে পোঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ প্রসঙ্গে শ্যামনগর থানার ওসি মোহাম্মদ নুরুল ইসলাম বাদল বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে মৃত শিশুটির মা সুমিতা দত্ত স্বীকার করেছে যে জুসের সঙ্গে বিষ খাইয়ে তিনি তার ছেলেকে হত্যা করেছে। তিনি বলেছেন, ছেলের চাহিদা পূরণ করতে না পারা, ইচ্ছেমত চলাফেরা করতে না পারায় তিনি এ কাণ্ড ঘটিয়েছেন। তবে, তার এসব কথা যুক্তিসঙ্গত মনে হয়নি। হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ আছে কি না সেটি জানতে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও তাদের পরিবারের কেউ এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করেননি বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied