ঢাকা সোমবার, ২ নভেম্বর, ২০২৬

খালিয়াজুরীর প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি শুভ, সাধারণ সম্পাদক সাব্বির নির্বাচিত


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১৮-৩-২০২৩ দুপুর ৪:৫৫

১৮ মার্চ ( শনিবার) খালিয়াজুরী উপজেলা প্রেস ক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন খালিয়াজুরী উপজেলা হল রুমে সকাল ১০  থেকে দুপুর একটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে সভাপতি পদে স্বাগত সরকার শুভ ও সাধারণ সম্পাদক পদে মোঃ সাব্বির আহম্মেদ নির্বাচিত। 

এতে প্রেস ক্লাবের মোট ২৫ ভোটের মধ্যে দৈনিক আমাদের সময় খালিয়াজুরী উপজেলা প্রতিনিধি স্বাগত সরকার শুভ পেয়েছেন  ১৩ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  দৈনিক যুগান্তর খালিয়াজুরী উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম তালুকদার   পেয়েছেন ১২ ভোট। স্বাগত সরকার শুভ ১ ভোট বেশি পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। 
অপরদিকে সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশের খবর উপজেলা প্রতিনিধি মোঃ সাব্বির আহম্মেদ মোট ভোটের মধ্যে ১৪ ভোট,তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্থানীয় পত্রিকা দৈনিক জননেত্র উপজেলা প্রতিনিধি মোঃ হাবিবুল্লাহ পেয়েেছেন ১১ ভোট। মোঃ সাব্বির আহম্মেদ ৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

সহসভাপতি পদে আবুল কাসেম আবাদি,যুগ্ন সম্পাদক পদে আবুল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক পদে  আব্দুল মোনায়েম,সাংস্কৃতিক সম্পাদক পদে সিপার রায় ও সদস্য পদে অমলেন্দু দেবরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 
 
খালিয়াজুরী উপজেলা প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অমলেন্দু দেবরায় বলেন, এবারের খালিয়াজুরী প্রেস ক্লাবের দ্বি- বার্ষিক নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ন করার লক্ষে গণতান্ত্রিক পদ্ধতিতে  ভোট গ্রহণ সম্পন্ন করা হয়েছে। এ নির্বাচনে প্রশাসনসহ সকলের সার্বিক সহযোগিতায় ভোট গ্রহণ  সুষ্টুভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

এমএসএম / এমএসএম

মান্দায় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

টাঙ্গাইলে ডাল-পালা ছাঁটাইয়ের নামে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মযজ্ঞ, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শত মানুষের জীবিকা

‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন

জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার

মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য

গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রেম ও বন্ধুত্বের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন সময়ে মোহনগঞ্জে আসেন অস্ট্রেলীয়ান ও ব্রিটিশ হাইকমিশনার

বাগেরহাটের মোড়েলগঞ্জে গৃহবধুর আত্মহত্যা, চিতলমারীর বাগান থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

আঙ্গারজুর আলীম মাদ্রাসায় শিক্ষক সংবর্ধনা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত