ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাবি সায়েন্স ক্লাবের সভাপতি লতিফ, সম্পাদক মাসুদ


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ১৯-৩-২০২৩ দুপুর ৩:২
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের নবম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী আব্দুল লতিফকে সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাসুদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
 
শনিবার (১৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রে এ কমিটি ঘোষণা করেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল হাসান।
 
প্রাথমিকভাবে সাত সদস্যদের কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন সহ-সভাপতি কারিমা খাতুন ও নাজনীন আরা নিশু। যুগ্ম সাধারণ সম্পাদক সায়েম আলম, কোষাধ্যক্ষ শেখ সৈকত, সাংগঠনিক সম্পাদক পরিসংখ্যান গোলাম রাব্বি।
 
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, দেশব্যাপী রাবি সায়েন্স ক্লাবের সুনাম ছড়িয়ে পড়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
 
প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বিধান চন্দ্র দাস বলেন, বিজ্ঞানের পরিধি ব্যাপক। বিজ্ঞান প্রচারে রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সায়েন্স ক্লাবের স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম, আজীবন সদস্য সৌরভ পাল, শের আলী এবং ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি আবিদ হাসান প্রমুখ।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য