আশুলিয়ায় ৬০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার
আশুলিয়ার জামগড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা সহ জুয়েল ও আওলাদ নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। মাদক বিরোধী অভিযানের সময় ৬০ কেজি গাজাসহ একটি কাভার্ড ভ্যনও জব্দ করা হয়। রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪ আশুলিয়াস্থ নবীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. রাকিব মাহমুদ খান। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে র্যাব-৪ এর একটি দল আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান সহ ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ জুয়েল (৩৫) ও আওলাদ মিয়া (২৭)। র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট সরবরাহ করে আসছিলো। র্যাব-৪ জামগড়া থেকে মাদক সহ আসামীদের গ্রেফতার করে পরর্বতী আইনানুক ব্যবস্থা গ্রহন করছেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার