প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা:বিচারের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
লালমনিরহাট সদর উপজেলার বাজে মজুরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনবীর কুমার বর্মনের উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদ ও হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক ও শিক্ষিকা।
রবিবার (১৯ মার্চ) সকাল ১১ টায় জেলার প্রাণকেন্দ্র মিশনমোড় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিচারের দাবিতে শিক্ষকগণ জেলা প্রশাসক বরাবরের স্মারক লিপি পেশ করেন।
জানা যায়, গত ১৩ মার্চ দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার হয় বাজে মজুরাই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনবীর কুমার বর্মন। এ ঘটনায় সদর থানায় লিখিত অভিযোগ দিলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করেনি থানা পুলিশ।
সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধনে দাড়ানো শিক্ষকরা তাদের বক্তব্যে জানান, দীর্ঘদিন ধরে রনবীর ও তার প্রতিবেশীদের চলাচলের রাস্তা প্রতিবেশী এক প্রভাবশালী ব্যক্তি দখল করে। রাস্তা উদ্ধারে ঐ এলাকার তিন শতাধিক পরিবার সংবাদ সম্মেলনসহ নানাভাবে কাজ করছেন। বিষয়টি নিয়ে এলাকার বাসিন্দা ও চলাচলকারীরা নানাভাবে প্রতিবাদ জানিয়েও কোনো প্রতিকার পায়নি দীর্ঘদিন। এর আগে জেলা প্রশাসকসহ বিভিন্ন স্থানে অভিযোগ ও স্মারকলিপিও দিয়েছেন ভুক্তভোগীরা। রাস্তা উদ্ধারের জন্য সেসব কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছিলেন শিক্ষক রণবীর। তারই জের ধরে রণবীরের উপর রাস্তা দখল করা প্রভাবশালী ঐ পরিবার বহিরাগতদের দিয়ে হামলা করিয়েছে বলে অভিযোগ করেছেন বক্তরা। এ হামলার ঘটনায় লিখিত অভিযোগ করেও কোনো বিচার না পেয়ে মানববন্ধনে দাড়িয়েছেন তারা। সকলের দাবি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের করা হোক।
লালমনিরহাট সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে এ মানববন্ধনে এসময় বক্তব্য রাখেন খোচাবাড়ী সরকার প্রাঃ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লিয়াকত আলী,১নং খুনিয়াগাছ সরকারি প্রাঃ বিদ্যাঃ প্রধান শিক্ষক আব্দুল হাই,ভাটিবাড়ী সরকারি প্রাঃ বিদ্যাঃ এর মিনতি রাণী,কালমাটীর মোশাররফ হোসেন, আরাজী চোঙ্গাদ্বারার রেজাউল করিম রানা প্রমুখ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied