মির্জাগঞ্জে তফসিলদারকে ম্যানেজ করে সরকারি খাল দখলের অভিযোগ
মির্জাগঞ্জে আমড়াগাছিয়া ইউনিয়ন ভুমি অফিসের তহসিলদার মোঃ মিজানুর রহমানকে ম্যানেজ করে সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে। ওই তফসিলদারের সহায়তায় উপজেলার মহিষকাটা (বাজার)খাল দখল করে মোঃ সালাম সিকদার স্থাপনা নির্মান করছেন বলে স্থানীয়দের অভিযোগ।
আর এসব দেখেও না দেখার ভান করছে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা বলে জানান তারা। মহিষকাটা এলাকার মোঃ মাসুদ মোল্লা ও মোঃ আলআমিনসহ স্থানীয় বাসিন্দারা জানান, মহিষকাটা বাজারের পিছনে ক্লিনিকের সামনে ১৬৮৬ দাগের সরকারি খাল দখল করার পায়তারা চালায় সালাম সিকদার।কিন্তু স্থানীয়রা অভিযোগ করলে একাধিকবার উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার এসে মাপ ঝাপ করে জানান ওই জমি সরকারি খালের।কিন্তু আমড়াগাছিয়া ইউনিয়ন ভুমি অফিসের নতুন যোগদাবকৃত তসিলদার মিজানুর রহমান উৎকোচের বিনিময়ে ওই জমি সরকারি সার্ভেয়ার ব্যতিত স্থানীয় আমিন দিয়ে পরিমাপ করে সরকারি খালের জমিকে সালাম সিকদারে ক্রয়কৃত জমি বলে স্বীকৃতি দেন এবং তাদের ঘর উত্তোলনের জন্য বলেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ ওয়ালিদ খান বলেন, আমার জানামতে ওই জমি ১৬৮৬ দাগের সরকারি খালের জমি। তসিলাদর কিভাবে স্থানীয় আমিন দ্বারা মেপে জমিটি ব্যক্তিমালিকানা বলে আমার বোধগম্য নয়। সালাম সিকদার সাথে কথা বললে জানান, তসিলদার এই জমি আমাদের কবলা জমি বলে জানিয়েছেন এবং ঘর উত্তোলন করতে বলেছেন। আমড়াগাছিয়া ইউনিয়ন ভুমি অফিসের তসিলদার মোঃ মিজানুর রহমান বলেন, স্থানীয় আমি দিয়ে পরিমাপ করে দেখি এ জমি সরকারি দাগের নয় তাই তাদের ঘর তুলতে বলা হয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান (অঃদাঃ) বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ
অভয়নগরে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে একাধিক সিদ্ধান্ত
তালায় সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন বিএনপি নেতারা ক্ষুব্ধ