শ্রীমঙ্গল শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে কাজ করছেন পৌর প্রশাসন
মৌলভীবাজার শ্রীমঙ্গল শহর ঘুরে দেখা যায় পৌরসভা এলাকার হবিগঞ্জ রোড, কলেজ রোড ও মৌলভীবাজার রোডের ড্রেনে পানি নিষ্কাশনের রাস্তায় আটকে থাকা ময়লা আবর্জনা অতিরিক্ত লোক লাগিয়ে পরিষ্কার করা হচ্ছে। সরজমিনে উপস্থিত থেকে এসব কাজ তদারকি করতে দেখা গেছে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামকে।
পৌরসভার প্রধান সড়কগুলোতে ছিলো ময়লা-আবর্জনায় পূর্ণ। নালা-নর্দমা ময়লায় পরিপূর্ণ হয়ে দূষিত পানি প্রবাহিত হচ্ছিলো সড়কের উপর দিয়ে। গতবছরের তুলনায় এ বছরে শহরের বেশকিছু ড্রেনের পুনসংস্কারের কাজ সম্পন্ন হয়েছে। এতে শ্রীমঙ্গল শহরবাসী স্বস্তির নিশ্বাস নিচ্ছে । স্বাচ্ছন্দে যাতায়াত করতে দেখে গেছে পুরো শহরবাসীকে।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, আমরা শহরের প্রতিদিনের ময়লা আবর্জনা প্রতিদিন পরিষ্কার করি। পৌরসভার গাড়ি গিয়ে দোকানের সামনে থেকে ময়লা তুলে নিয়ে আনে। কিন্তু কিছু ব্যবসায়ীরা নির্দিষ্ট স্থানে ময়লা না রেখে তারা তাদের ইচ্ছেমতো যত্রতত্র ময়লা ফেলে রাখেন। এতে করে শহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি জলাবদ্ধতার সৃষ্টি হয় । আমরা প্রতিনিয়ত ড্রেন পরিষ্কার করে যাচ্ছি যার ফলে বর্ষাকালে রাস্তায় জলাশয়ের কোনো সম্ভাবনা হতে পারে না বলে আশাবাদি। এ সময় তিনি আরো বলেন, আমি অনেককেই অনুরোধ করেছি তারা যেন তাদের দোকানের ময়লাগুলো নির্দিষ্ট স্থানে রাখেন। যাতে করে পৌরসভার গাড়ি সেগুলো সহজে নিয়ে আসতে পারে। পৌর মেয়র মো. মহসিন মিয়া মধু বলেন, পৌরসভার একার পক্ষে পৌর এলাকা পরিছন্ন রাখা সম্ভব নয়। পৌর এলাকার জনগণ এবং ব্যবসায়ীরা যদি সচেতন হন, তারা যদি সহযোগিতা করেন তাহলেই পৌরসভা সুন্দর ও পরিচ্ছন্ন রাখা সম্ভব। তিনি পৌর এলাকা পরিছন্ন রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
এমএসএম / এমএসএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম
মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?
বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা
লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত
টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র্যালি-মানববন্ধন
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার
ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক
কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন
ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে
গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত