ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

কামারখন্দ স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার মোস্তফা কামাল ছুটি না নিয়েই কর্মস্থলে অনুপস্থিত


শহিদুল ইসলাম কামারখন্দ photo শহিদুল ইসলাম কামারখন্দ
প্রকাশিত: ২০-৩-২০২৩ দুপুর ১:৬
গত দেড় মাস হল অফিস করেন না সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (এস.এ.সি.এম.ও) মো. আবু হেনা মোস্তফা কামাল। অফিস থেকে কোন প্রকার ছুটি না নিয়েই তিনি কর্মস্থলে অনুপস্থিত দিনের পর দিন। কর্তৃপক্ষ তাকে চারবার কারণ দর্শানোর নোটিশ (শো‍‍`কজ) করলেও তিনি উত্তর দেননি তারও। অতঃপর তার বেতন বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ।
 
খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারির ৩ তারিখে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকার কথা ছিল এই উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের। কিন্তু তিনি সেদিন থেকেই এখন পর্যন্ত কর্মস্থলে অনুপস্থিত। পরবর্তীতে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম তাকে চারবার শো‍‍`কজ করেন কিন্তু তারও উত্তর দেননি আবু হেনা মোস্তফা কামাল। এমনকি কর্তৃপক্ষ তার সঙ্গে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেননি আবু হেনা মোস্তফা কামাল।
 
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি মাসের ৪তারিখে মোস্তফা কামালকে প্রথমবারের মতো কারণ দর্শানোর নোটিশ (শো‍‍`কজ) দেওয়া হয়। পরবর্তীতে কোনো উত্তর না পাওয়া গেলে এরপরে একই মাসের ৯ তারিখ ও ২৭ তারিখ আবারো তাকে শো‍‍`কজ করেন কর্তৃপক্ষ। সর্বশেষ চলতি মাসের (মার্চের) ১১তারিখে তাকে সর্বশেষ কারণ দর্শানোর নোটিশ (শো‍‍`কজ) করা হয়। তারও কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি তিনি।
 
এ ব্যাপারে কথা বলার জন্য অনুপস্থিত থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আবু হেনা মোস্তফা কামাল এর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। পরবর্তীতে কথা বলার জন্য তার মুঠোফোনে ক্ষুদে বার্তা পাঠিয়েও সাড়া মেলেনি।
 
এ ব্যাপারে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. সুমনুল হক সজিব বলেন, আমি শুধু এটুকু জানি যে সে দীর্ঘদিন হল অনুপস্থিত। কিন্তু তিনি কি কারণে অফিসে আসেন না সেটা জানিনা। তার সঙ্গে আমি একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননা।
 
এ ব্যাপারে কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম বলেন, তিনি অফিসিয়ালি কোনও ছুটিও নেননি এবং আমাদের কিছু জানানও নি। হঠাৎ করেই দীর্ঘদিন হল অনুপস্থিত। তাকে ৪বার কারণ দর্শানোর নোটিশ (শো‍‍`কজ) দিলেও তিনি এর কোনও উত্তর দেননি।
 
ডা. ইব্রাহিম আরও বলেন, তার সঙ্গে হাসপাতাল থেকে অসংখ্যবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেন না। বর্তমানে সর্বশেষ তার বেতন বন্ধ করা হয়েছে। এখন সিভিল সার্জন বরাবর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করে একটা পত্র দেওয়া হবে।
 
এ ব্যাপারে কথা বলার জন্য সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. রাম পদ রায় এর মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ

প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়