চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
২০ শে মার্চ সোমবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিন ব্যাপী কৃষি মেলার উদ্ধোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার( ছেলুন) তিনি বলেন মার্চ মাস স্বাধীনতার মাস, বাঙালি জাতির জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এ মাসেই আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে চূড়ান্ত স্বাধীনতা অর্জন করেছিলাম, স্মরণ করি সেইসব বীর শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে যে সব কৃষকরা প্রতিনিয়ত খাদ্যে উৎপাদন করে আমাদের দেশটাকে আত্মনির্ভরশীল করে তুলছে, আমরা যারা রাজনীতি করি, চাকরি করি, ব্যবসা-বাণিজ্য করি, প্রতিনিয়ত তাদের মুখে খাবার তুলে দিচ্ছে বর্তমানে জাতির সূর্যসন্তান কৃষকরা, এই কৃষকদেরকে সরকার যেমন নানা রকম কৃষি প্রদণা ও কৃষি উপকরণের সহজলভ্যকরণ করে সহায়তা করছে, তেমনই কৃষকরা নানা রকম দানাশস্য ফলমূল ঔষধি ভেষজ উৎপাদন করে কৃষি প্রধান দেশ হিসাবে মাথা উঁচু করে বিশ্বের বুকে লাল সবুজের এই দেশটাকে বাঁচতে শিখিয়েছে।
জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আফরিন বিনতে আজিজের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূইয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত কৃষি মেলার ২০টি স্টল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ২০২২-২৩ অর্থ বছরে খরিপ মৌসুমে পাট ও উফশী আউশ ধানের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ, ধান বীজ এবং রাসায়নিক সার বিতরণ করেন।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied