ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিবগঞ্জে অস্ত্র-গুলিসহ একজন আটক


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ২১-৩-২০২৩ দুপুর ১২:১০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলিসহ আবদুস ছালাম (২৭) নামে একজনকে আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে কানসাট ইউনিয়নের গোপালনগর মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি নীলফামারীর সৈয়দপুর থানার রসুলপুর বিহারীপাড়া গ্রামের মৃত সলেমানের ছেলে। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে কানসাট ইউনিয়নের গোপালনগর মোড় বাসস্ট্যান্ড এলাকা অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগজিন, সাত রাউন্ড গুলিসহ ছালামকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, র‌্যাবের দায়ের করা মামলায় ছালামকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা