ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তেরখাদা উপজেলা আ‘লীগের সভাপতিকে সাময়িক বহিষ্কার


খুলনা প্রতিনিধি photo খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৭-২০২১ বিকাল ৫:১

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফ এম ওহিদুজ্জামান ওহিদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। খুলনা জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, তা আগামী ১০ দিনের মধ্যে জানাতে তাকে কারণ দর্শানোর নোটিস করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকাল ১০টায় খুলনার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বিশেষ বর্ধিত সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ শেখ হারুনুর রশীদ।

সাধারণ সম্পাদক অ্যাড. সুজিত অধিকারীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- সহ-সভাপতি অ্যাড. সোহরাব আলী সানা, কাজী বাদশা মিয়া, অ্যাড. এম এম মুজিবুর রহমান, বি এম এ সালাম, অ্যাড. রবীন্দ্রনাথ মণ্ডল, মোস্তফা কামাল খোকন, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, রফিকুর রহমান রিপন, সরফুদ্দিন বিশ্বাস, মো. কামরুজ্জামান জামাল, অ্যাড. ফরিদ আহমেদ, সরদার আবু সালেহ, খালেদিন রশিদী সুকর্ণ প্রমুখ।

উল্লেখ্য, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান এফ এম ওহিদুজ্জামান দলের সিনিয়র নেতাদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দিয়েছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে ছড়িয়ে পড়ে। এ কারণে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

এমএসএম / জামান

বারহাট্টায় সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে হাজারো মানুষ

ধরলার ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে পাউবো'র সামনে মানববন্ধন

হাতিয়ায় নানা অনিয়ম ও অসদাচরণের অভিযোগে সহকারী শিক্ষক চাকরিচ্যুত

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;