রাবিতে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাংবাদিকদের সফর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সফর করেছেন ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কলকাতার বিশিষ্ট সাংবাদিকরা। আজ মঙ্গলবার (২১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সৌজন্য সাক্ষাৎ করেন তারা৷ এসময় তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিভাগটির সভাপতি অধ্যাপক মুসতাক আহমেদ।
রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুলের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শ্রী দেবজ্যোতি চন্দ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. সান্তুন চট্টোপাধ্যায়।
কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন, বাংলাদেশ ও ভারত নিয়ে কূটনীতিকভাবে অনেক কিছুই হতে পারে৷ তবে দুই দেশের মানুষের মধ্যে ব্যক্তিগত একটা সম্পর্ক আছে। রজনীকান্ত সেন, নাটোরের বনলতা সেন, ঋত্বিক ঘটক; সবই আমাদের তীর্থভূমি। এসব দেখার জন্য আমাদের আসতেই হবে। নিয়মিত ঢাকায় যাওয়া হলেও রাজশাহীতে আসার সুযোগ হয় না। এবার রাজশাহীতে এসে এখানকার মানুষ, পরিবেশ, রাস্তাঘাট ও পদ্মা নদী দেখে মুগ্ধ। এছাড়া দুই দেশের সাংবাদিকতা, তথ্য প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতি নিয়ে কথা বলেন অতিথিরা৷
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলা ওয়ার্ল্ডওয়াইডের আহ্বায়ক সৌম্যব্রত দাস, কলকাতা বাংলা ওয়ার্ল্ডওয়াইডের সদস্য বিদ্যুৎ মজুমদার এবং রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, অধ্যাপক মশিহুর রহমান, অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. শাতিল সিরাজ ও সহকারী অধ্যাপক সোমা দেব।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?
গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য
Link Copied