ডাক্তার না হয়েও রোগীকে দিতেন প্রেসক্রিপশন!
ডাক্তার না হয়েও রোগীকে প্রেসক্রিপশন দেয়ার অভিযোগে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৫ জুলাই) রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসা. ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ কারাদণ্ড দেন। দণ্ডিত মো. জালাল উদ্দিন উপজেলার চালাবাজার এলাকার মো. হাসান আলীর ছেলে জালাল উদ্দিন।
ইউএনও মোসা. ইসমত আরা জানান, জালাল উদ্দিন চালাবাজারে মায়া ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক সেন্টার খুলেছেন। তিনি ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর করলেও ওই ক্লিনিকে বসে শিশু ও নারীদের বিভিন্ন রোগের চিকিৎসার ব্যবস্থাপত্র দিতেন। রোববার সন্ধ্যায় চিকিৎসা নিয়ে বের হওয়ার পর এক শিশুর ব্যবস্থাপত্র জব্দ করে ক্লিনিকে জালাল উদ্দিনকে দেখালে তা তারই দেয়া বলে স্বীকার করেন তিনি।
জালাল উদ্দিন জানান, ক্লিনিকে ডাক্তারের অবর্তমানে ওই শিশুকে তিনি এ প্রেসক্রিপশন দিয়েছেন। পরে একপর্যায়ে তিনি স্বীকার করেন তিনি ডিগ্রিপ্রাপ্ত কোনো চিকিৎসক নন। ২০০৫ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় একটি কলেজ থেকে তিনি ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।
ইউএনও আরো জানান, চার মাসের ওই শিশুকে ব্যবস্থাপত্রে যে ওষুধ দেয়া হয়েছে, তা ছয় বছর বয়সী শিশুর বেলায় প্রযোজ্য বলে জানিয়েছেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন। চিকিৎসক না হয়েও এ ধরনের ব্যবস্থাপত্র দেয়ার অভিযোগে রোববার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জালাল উদ্দিনকে ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।
এমএসএম / জামান
প্রকৃতির রক্ষক কাপ্তাইয়ের ইমরান: লোকালয় থেকে সাপ উদ্ধার করে বনে ফেরানোই যার নেশা
বিদ্যুৎ সাশ্রয়ে দাউদকান্দি ও গৌরীপুর বাজারে অভিযান, ৪ দোকানদারকে জরিমানা
লোহাগাড়ায় নির্বাচন ছাড়াই ক্রীড়া কমিটি: ইউএনওকে হাইকোর্টের শোকজ
সাভারে রংমিস্ত্রির ওপর সুইচগিয়ার চাকু নিয়ে হামলা, গুরুতর আহত ১
নরসিংদীতে অসচ্ছল ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ
ময়মনসিংহে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
উজানটিয়ায় মাদক ও অনলাইন জুয়া বিরোধী র্যালি-সমাবেশ
কোটি টাকা ব্যয়েও চট্টগ্রামে কমেনি মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
Link Copied