বকেয়া বিল পরিশোধের আহবান তিতাসের
রাজধানীতে বকেয়া বিল এবং অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। মঙ্গলবার এই অভিযানে ১০৬টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জানা গেছে, মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৫ এর অধিভুক্ত সোবহানবাগ, মোহাম্মদপুর, আদাবর,ধানমন্ডি, নিউমার্কেট, গ্রীন রোড, মন্সুরাবাদ হাউসিং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিতাসের মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহা-ব্যবস্থাপক মো. রশিদুল আলম, ইমাম উদ্দিন শেখ (মহাব্যবস্থাপক,বিপনন-উত্তর) ,শামসুদ্দিন আল আজাদ (মহাব্যবস্থাপক, বিপনন-দক্ষিন ) এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।
অভিযানে তিতাসের ২৪টি টিম অংশ গ্রহণ করে। তারা ২৫৬টি গ্রাহক আঙ্গিনা পরিদর্শন করে এবং ১০৬টি সংযোগ বিচ্ছিন্ন করে। বকেয়ার কারণে ৯৮ টি এবং অবৈধ কার্যকলাপের জন্য ৮টি (অবৈধ ১০১টি ডাবল চুলা) সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ সময় মেট্রো ঢাকা রাজস্ব ডিভিশনের মহা-ব্যবস্থাপক মো. রশিদুল আলম দৈনিক সকালের সময়কে বলেন, আমরা গত বছরের নভেম্বর মাস থেকে বকেয়া বিল আদায় ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান শুরু করেছি। প্রতি সপ্তাহে ২দিন অভিযান পরিচালনা করে আসছি ধারাবাহিকভাবে এ অভিযান চলমান থাকবে। তিনি বলেন, আমরা তিতাসের সকল গ্রাহক কে বলবো- তারা যেন সঠিক সময়ে বিল পরিশোধ করে সঠিক সেবা গ্রহণ করেন। যারা অবৈধ উপায়ে তিতাসের গ্যাস সংযোগ নিচ্ছেন, তারা নিজের ও দেশের ক্ষতি করছেন। কারন তিতাস অবৈধ সংযোগের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। প্রতি সপ্তাহে ঢাকা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিতাস অভিযান পরিচালনা করছে। সর্বশেষ বকেয়া বিল পরিশোধের আহবান জানান।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
Link Copied