ছেলেকে ধরিয়ে দিলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে ফেসবুকে বাবার স্ট্যাটাস
দিনাজপুরের খানসামায় ছেলেকে ধরিয়ে দিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আলহাজ্ব আব্দুল মোমেন শাহ্ নামের এক বাবা।বুধবার (২১ মার্চ) সকালে থানার জিডি, জাতীয় পরিচ়পত্রের ছবিতুলে এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। জানা গেছে তার বাড়ি উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের শাহাপাড় এলাকায়।
গত মঙ্গলবার (৮ মার্চ) আলহাজ্ব আব্দুল মোমেন শাহ্ তার ছেলের নিখোঁজ হওয়া নিয়ে নীলফামারী জেলার সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আমার ছেলে তার আই ডি ও জিডি নং সহ দিলাম। সে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখা শুনা করতো। সে আমার দূর্বলতার সুযোগ নিয়ে আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ও এলাকার কিছু মানুষের কাজ ৪০/ ৫০ লক্ষ টাকা প্রায় নিয়ে পালিয়ে যায়। তার বিষয়ে সব পার্টিকুলার দিলাম। কেউ তাকে ধরিয়ে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কৃত করা হবে।'
আলহাজ্ব আব্দুল মোমেন শাহ্ এই প্রতিবেদককে বলেন, ‘আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার ছেলে নাহিদ হাসান আশা গত দু বছর আগে এক কোটি টাকা নামিয়ে দিয়েছে। পরবর্তীতে আমি আবার জমি বিক্রি করে ব্যবসা প্রতিষ্ঠান চালু করি। তাকে আমি মাদক নিরাময় কেন্দ্রেও রেখেছি। কেন্দ্র থেকে বেরিয়ে আসার পর সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। আমি মনে করেছিলাম সে ভালো হয়ে গেছে। সে আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখত, সে আবার ধোঁকা দিয়ে গত সোমবার (৭ মার্চ) প্রায় ৪০ থেকে ৫০ লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়। আমি বর্তমানে করুন অবস্থায় আছি। আমি শুনতেছি সে নাকি চট্টগ্রামে আছে। তাকে ধরিয়ে দিতে পারলে আমি এক লক্ষ টাকা পুরস্কার দিব।’
এ বিষয়ে সৈয়দপুর থানার এস আই মো. আবু তারেক দিপু বলেন, ‘তিনি আমাদের থানায় সাধারণ ডায়েরি করেন। আমাদের খোঁজাখুঁজি অব্যাহত আছে। তবে আমি শুনেছি সে চট্টগ্রামে আত্মগোপন করে আছে।'এ বিষয়ে খানসামা থানা অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় বলেন, ‘আমরা এই বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব’
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি