ভোলাহাটকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী বাসস্থান হচ্ছে একজন নাগরিকের মৌলিক চাহিদার অন্যতম। আর তা নিশ্চিত করতে ২২ মার্চ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের অন্যান্য জেলা ও উপজেলার ন্যায় ভোলাহাটকেও গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভোলাহাট উপজেলায় তিন ধাপে ভোলাহাট সদর ইউনিয়নে ৪০৭ টি, গোহালবাড়ি ইউনিয়নে ২৫২টি, দলদলি ইউনিয়নে ২৯৮ টি এবং জামবাড়িয়া ইউনিয়নে ১৬৫ টি গৃহহীন ও ভূমিহীনকে মোট ১১২২ পরিবারকে ঘর ও জমির দলিল হস্তান্তর করেছেন ভোলাহাট উপজেলা প্রশাসন। এর মধ্যে ৩ টি ঘর রয়েছে ব্যক্তি উদ্যোগে এবং ১ টি ঘর রয়েছে রাজস্ব খাত থেকে। ভোলাহাট উপজেলায় ১১১৮ টিসহ 'ক' শ্রেণীভুক্ত ৪ হাজার ৮১৯ গৃহের নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা ও পরিপত্র যথাযথ অনুসরণ করে গৃহগুলো নির্মাণ করা হয়েছে বলে অফিস জানিয়েছেন। ২২ মার্চ আনুষ্ঠানিকভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। উল্লেখ্য ইতিপূর্বে জেলার শিবগঞ্জ উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাবাসসুম, ওসি তদন্ত মোঃ রেজুয়ানুল হক মণ্ডল, ভাইস চেয়ারম্যান মোঃ গরীবুল্লাহ দবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন আলী শাহ, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সুবিধাভোগী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
ময়মনসিংহে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
Link Copied