ম্যাচ হারায় গোলরক্ষকের ওপর হামলা, মাঠে নিষিদ্ধ ৪০ বছর
মাস খানেক আগের ঘটনা হলেও এবার শাস্তি মিলল এক দর্শকের। তবে এটি যেনতেন কোনো ঘটনা নয়। ইউরোপা লিগের ম্যাচে সেভিয়ার কাছে পিএসভির পরাজয় মেনে নিতে পারেননি ক্লাবটির এক সমর্থক। যদিও ম্যাচটি তখনও চলছিল। খেলা শেষ হওয়ার আগেই ওই সমর্থক সেভিয়া গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচের ওপর হামলা করে বসেন। তাকে এবার বেশ বড়সড় শাস্তিই দিয়েছে পিএসভি। ঘরের মাঠে ওই ভক্তকে ৪০ বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
একইসঙ্গে শাস্তির মুখোমুখি হতে পারে সেভিয়াও। কেননা, ২০ বছর বয়সী ওই ভক্তের কাণ্ডে পিএসভির বিরুদ্ধে ডিসিপ্লিনারি তদন্ত শুরু করেছে উয়েফা। যদিও বড় অঙ্কের জরিমানা হওয়ার আগেই ডাচ ক্লাব পিএসভি ওই ভক্তকে নিষেধাজ্ঞা দিয়েছে।
ইউরোপা লিগে সেদিন পিএসভির কাছে ২-০ গোলে হেরেছে সেভিয়া। সেভিয়া হারলেও দুই লেগ মিলে ৩-২ গোলে তাদের জয় নিশ্চিত হয়েছে। ওই দর্শক প্রথমে মাঠে ঢুকে সার্বিয়ান গোলরক্ষকের মুখে ঘুষি দেওয়ার চেষ্টা করেন। যদিও পরে দিমিত্রোভিচ তাকে উল্টে শুইয়ে দেন। এরপর ম্যাচটা চালিয়েও যেতে পেরেছিলেন দিমিত্রভ।
গোলরক্ষককে হামলার ঘটনায় ব্যবস্থা নিয়েছে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনও। দেশটির জাতীয় স্টেডিয়ামগুলোতে ওই ভক্তকে ২০২৬ সাল পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে তাকে। পিএসভির ফিলিপস স্টেডিয়ামের আশেপাশের এলাকাতেও তিনি দুই বছর নিষিদ্ধ থাকবেন।
নিরাপত্তারক্ষীরা এসে সেই সমর্থককে নিয়ে যান। ম্যাচ শেষে পিএসভির দিমিত্রোভিচ বলেছিলেন, ‘ফুটবলে এমন কিছু দেখা মোটেই ভালো ব্যাপার নয়। এটা হওয়া উচিত নয়। আমি আশা করি, এসব ঘটনার উপযুক্ত শাস্তি হবে। সে এসে আমাকে ধাক্কা দেয়। সে সম্ভবত ফল নিয়ে খুশি ছিল না।’
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, সেই ঘটনার পর উয়েফার ডিসিপ্লিনারি কমিটি তদন্ত শুরু করেছে এবং তাতে পিএসভিকেও বড় অঙ্কের জরিমানা গুণতে হতে পারে।
এমএসএম / এমএসএম
অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ
দেম্বেলের এমন হ্যাটট্রিক ৩২ বছর পর প্রথম
গোল উদযাপনেও কেন শান্ত থাকেন, জানালেন স্কালোনি
ভাগ্যের কাছে আটকে গেল ইরান, নকআউটে খেলার সমীকরণ কী?
বিশ্বকাপের শহরে বাংলাদেশের অধিনায়ক
যে যাদুতে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে ব্রাজিল
মিডফিল্ডার হয়েও কেন ২ নম্বর জার্সি পরেন নরওয়ের ফুটবলার
জাপানকে ১১ বার হারালেও ব্রাজিলের শেষ ম্যাচ ছিল ‘বিব্রতকর’
ব্রাজিল ম্যাচের আগে জাপান কোচ বললেন, আর্জেন্টিনা বিশ্বকাপের সেরা
না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও
আসল রূপে ফিরল ব্রাজিল
‘ভিনি একজন শীর্ষমানের ফুটবলার, বিশ্বের অন্যতম সেরা’