ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

১৫৯টি পরিবারকে ঘর হস্তান্তরের মাধ্যমে খানসামা উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা


জসিম উদ্দিন, খানসামা photo জসিম উদ্দিন, খানসামা
প্রকাশিত: ২২-৩-২০২৩ দুপুর ৩:২৬

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বপ্নের ঠিকানা হিসেবে ৪র্থ পর্যায়ে দিনাজপুরের খানসামা উপজেলায় আরো ১৫৯ ভূমি ও গৃহহীন পরিবার ঘর পাওয়ার মাধ্যমে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে ।
বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে খানসামাসহ দেশের ১৫৯ উপজেলায় ঘর বিতরণ উদ্বোধন ও ভূমিহীন এবং গৃহহীনমুক্ত ঘোষণার পরপরই স্থানীয় সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে খানসামা উপজেলায় ১৫৯ গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ঘরের দলিলসহ চাবি হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ১৩১৬ টি গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মনজিল আফরোজ, ওসি চিত্তরঞ্জন রায় প্রমুখ।
এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ, সাংবাদিকগণ, স্থানীয় দলীয় নেতাকর্মীসহ  উপকারভোগী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এ পর্যন্ত উপজেলায় মোট ১৩১৬ টি ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণের  মাধ্যমে এ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত করা হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, হালনাগাদকৃত চলমান তালিকা অনুযায়ী খানসামা উপজেলা ভূমিহীনমুক্ত হলেও এই প্রক্রিয়া চলমান থাকবে। যদি প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে কোনো ভূমিহীন পাওয়া যায় দ্রুততম সময়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ