ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শ্যামনগরে পানি দিবসে খালি কলসি হাতে নিয়ে মানববন্ধন


আজিজুর রহমান, শ্যামনগর photo আজিজুর রহমান, শ্যামনগর
প্রকাশিত: ২২-৩-২০২৩ দুপুর ৩:৫৫

বিশ্ব পানি দিবস ২০২৩ উপলক্ষ্যে  "জল ও স্যানিটেশন সংকট সমাধানে পরিবর্তন প্রক্রিয়া ত্বরান্বিত করি" প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা জেলার শ্যামনগরে সুপেয় পানির সংকট নিরসনের দাবিতে, খালি কলসি হাতে নিয়ে মানববন্ধন করেছেন উপকূলবাসী। বুধবার (২২ মার্চ)  সকাল ১০ ঘটিকায় উপজেলার মুন্সিগন্জ ইউনিয়নের জেলেপাড়া গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাকশন এইড এর সহযোগিতায়,  সিডো সাতক্ষীরা এই কর্মসূচি আয়োজন করে।এসময় স্থানীয় গৃহিণীরা পানির কলস নিয়ে বেড়িবাঁধে অবস্থান নেন। মানববন্ধনে তাঁরা "টাকা দিয়ে পানি কিনে খেতে চাই না", "আর কতকাল লবণ পানি খেতে হবে?" সহ বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে নিজেদের দাবীগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে সমবেত শতাধিক নারী-পুরুষের উদ্দেশে বক্তব্য দেন শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এস এম জান্নাতুল নাঈম। তিনি বলেন, “চারিদিকে শুধু পানি,নেই শুধু সুপেয় পানি। বার বার নদী ভাঙনের ফলে উপকূলের মিষ্টি পানির আধারগুলো লবণ পানিতে ডুবে যায়। খাওয়ার পানি সংগ্রহে উপকূলের নারীদের সবসময় সংগ্রাম করতে হয়। বাধ্য হয়ে পানি কিনে খেতে হয়।”

উন্নয়নকর্মী ফুয়াদ মাহমুদ  বলেন, “উপকূলবাসীকে সুপেয় পানির নিশ্চয়তা রাষ্ট্রকেই দিতে হবে। সেই সঙ্গে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জলবায়ু যোদ্ধা হিমাদ্রী রাজ হিমু, শরুব ইয়ুথ টিমের স্বেচ্ছাসেবী জাহিদ হাসান, বিশ্বজিত মন্ডল, তনুশ্রী মন্ডল, রুপা জোয়ারদ্দার, হামিদ হোসেন, শুভজীত সরকার প্রমূখ।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার