দোহারে ১৯ গৃহহীন পরিবারের মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর
ঢাকার দোহার উপজেলায় মুজিব শত বার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “ক” তালিকা ভূক্ত প্রকল্পে ২৮১ পরিবারের মধ্যে সর্বশেষ ১৯ গৃহহীন পরিবারের মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন । বুধবার (২২ মার্চ) দুপুরে উপজেলা সভা কক্ষে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঘরসহ জমির দলিল হস্তান্তর করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন।
এ সময় জানা যায়, যাদের জমি ও ঘর নেই, এই রকম ২৮১ জন গৃহহীন পরিবারের তালিকা বিগত দিনে উপজেলা প্রশাসনের মাধ্যমে করা হয়। ইতোমধ্যে এ তালিকায় অর্ন্তরভূক্ত ২৬২ জন গৃহহীন পরিবারকে ঘরসহ জমির দলিল হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে বাকি ছিল ১৯টি পরিবার। যা আজ বুধবার দুপুরে সারা দেশের ন্যায় দোহারেও বাকি থাকা এই ১৯টি পরিবারের মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর করা হয়। আর এ হস্তান্তরের মাধ্যমে দোহার থানাকে গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করা হয়। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন পরিবারে মাঝে ঘরসহ জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে র্ভাচূয়ালী সংযুক্ত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোবাশ্বের আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান খোকন সিকদার, আওয়ামী লীগ নেতা বাীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রজ্জব আলী মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসীম উদ্দিন, উপজেলা নির্বাচন কমিশনার মোঃ রেজাউল ইসলাম, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আয়ূব আলী, বিলাসপুর ইউপি চেয়ারম্যান রাসেদ চোকদার, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, মুক্তিযোদ্ধা জনতার সম্প্রিতি বাংলাদেশ এর উপজেলা সভাপতি ইব্রাহিম খলিল সবুজ ও গৃহহীন পরিবারের সদস্যরাসহ আরও অনেকে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied