ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বালাগঞ্জে প্রধানমন্ত্রীর ৫০৭টি স্বপ্ননীড় হস্তান্তর


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২-৩-২০২৩ দুপুর ৪:৪১
সিলেট জেলার বালাগঞ্জে প্রধানমন্ত্রী কর্তৃক আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন ১০২টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধনের পর সকালে বালাগঞ্জ উপজেলা মিলনায়তনে ১০২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর সহ অতিথি বৃন্দরা। 
 
প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে ৪র্থ পর্যায়ের স্বপ্ননীড়  উদ্বোধন করার উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, পূর্বগৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভূষন, সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী প্রমুখ। 
 
ভূমিহীন ও গৃহহীন পরিবারের জীবনমান বদলে দিতে মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার দুই শতক জমির উপর স্বপ্নের পাকা ঘর, দুটি থাকার রুম, বারান্দা, স্যানিটেশন, রান্নাঘর সহ বিদ্যুতের সংযোগ সহ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেছে উপকারভোগীরা। উপকারভোগীরা আরো জানান, এক সময় ভাবতাম প্রধানমন্ত্রীর দেওয়া ঘর আমরা কি পাব! স্বপ্ন এখন বাস্তবে রুপ নিয়েছে। পরের বাড়ি কাজ করে, শ্রমের কাজ করে সংসার চালাইতাম। এখন প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘরে থাকছি। খুব ভালো লাগছে। ধন্যবাদ জানাই মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে। ভার্চুয়ালি সভা শেষে ঘরের চাবি উপকারভোগীদের হাতে তুলে দেন অতিথিরা। 
 
উল্লেখ্য, বালাগঞ্জ উপজেলায় সর্বশেষ হাল নাগাদকৃত ভূমিহীন ও গৃহহীন পরিবার সংখ্যা ৫৬১টি। এর মধ্যে ১ম, ২য় ও ৩য় এবং আজ ৪র্থ পর্যায় সহ মোট ৫০৭ টি গৃহহীন পরিবারকে ইতিমধ্যে পাকাঘর ও ভূমির কাগজ প্রদান করা হয়েছে। আর মাত্র ৫৪ টি ভূমিহীন গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান করতে পারলে ভূমিহীন গৃহহীন মুক্ত বালাগঞ্জ উপজেলা। 

এমএসএম / এমএসএম

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;

দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি

আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়

রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা

চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার ডিবির সফল অভিযান

ভূরুঙ্গামারীতে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত