ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

কেশবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী


সোহেল পারভেজ, কেশবপুর photo সোহেল পারভেজ, কেশবপুর
প্রকাশিত: ২২-৩-২০২৩ দুপুর ৪:৪৩

যশোরের কেশবপুর শেষ ধাপে (চতুর্থ) ভূমি ও গৃহহীন ৪৫টি পরিবার পেল আশ্রয়ণের ঘর। বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়। আশ্রয়ণ প্রকল্প-২-এর আওতায় চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন-গৃহহীন পরিবারের কাছে বাড়িগুলো হস্তান্তর করাসহ কেশবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলার আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু,   কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মছিহুর রহমান।  এ উপজেলায় ৪টি ধাপে ২২৯ জন গৃহহীন ও ভূমিহীনকে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর দেওয়া হয়েছে। আর কোন ভূমিহীন ও গৃহহীন না থাকায় মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কেশবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক