ত্রিশালে ৩৩ পরিবারকে দলিল হস্তান্তরের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হল
আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার এই প্রতিপাদ্যে ভূমিহীন ও গৃহহীন মুক্ত তালিকায় যোগ হল ময়মনসিংহের ত্রিশাল উপজেলা।
বুধবার (২২মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় ত্রিশাল উপজেলাকেও ভূমিহীন ও গৃহহীন মুক্ত হিসেবে ঘোষণা করেন। সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ৩৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল হস্তান্তর ও উপকারভোগীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। পরে সুবিধাভোগীদের নিয়ে এক আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার ময়মনসিংহের পরিচালক ফরিদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কান্তি চক্রবর্তী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার আখতারুজ্জামান, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান প্রমূখ।
নতুন ৩৩ টি ঘরসহ ত্রিশাল উপজেলায় চার ধাপে মোট ১৫৩ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত