ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় ইউএনও'র বিরুদ্ধে অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৩-২০২৩ দুপুর ১২:৪৬

নওগাঁর মান্দায় আত্রাই নদীর ভাটি অংশের ইজারাকৃত মৌজা থেকে বালু উত্তোলনে বাঁধা দেওয়ার ঘটনায় ইউএনও আবু বাক্কার সিদ্দিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী ইজারাদার।
এঘটনায় আত্রাই নদীর ভাটি অংশের  ইজারাদার রহমত আলী মোল্লা গত বুধবার (২২ মার্চ) জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, গত বাংলা ১৪২৯ সনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ৭৩ লক্ষ ২৫ হাজার ৭৫০ টাকায় ইজারা গ্রহণ করেন।  ইজারা গ্রহণের পর থেকে "মের্সাস নাকিব এন্টার প্রাইজের সত্বাধিকারী" রহমত আলী মোল্লা বালু উত্তোলন করে আসছিলেন।  কিন্ত বিগত প্রায় ৬ মাস যাবত ক্যালেন্ডারভুক্ত মৌজা থেকে বালু উত্তোলনে বাঁধা সৃষ্টি করে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন ইউএনএ আবু বাক্কার সিদ্দিক।  বালু উত্তোলনে বাঁধা সৃষ্টি করার কারণে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে অভিযোগ করেন। যা ইজারাদারের  অপুরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। 

এসব বাঁধার কারণে ইজারাদার নিরুপায় হয়ে গত ২৭  ফেব্রুয়ারীতে হাইকোর্টে রিট পিটিশন দাখিল  করেন। যার নম্বর ২২৩৭/২৩। রিট পিটিশন দাখিলের পর শুনানী অন্তে মহামান্য আদালত লিজকৃত ৩৪৬.৩০ একর সম্পত্তির উপর স্থিতিবস্থা (স্ট্যাটাস্কো) বজায় রাখার আদেশ দেন। সেই  সাথে ঞরষষ উরংঢ়ড়ংড়ষ ড়ভ ঃযব জড়ষষ জারি করে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করার জন্য গত ১২ মার্চ ৩৮৬ নং স্বারকের আলোকে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি ইস্যু করেন।

এরপরও উপজেলা নির্বাহী অফিসার হাইকোর্ট ও নওগাঁ জেলা প্রশাসকের আদেশকে তোয়াক্কা না করে গত ২১ মার্চ লিজকৃত মৌজা থেকে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেয়। এমতাবস্থায় ইজারাদার চরম বিপাকে পড়েছেন।

এ বিষয়ে ইজারাদার রহমত আলী জানান, ইজারাকৃত মৌজা থেকে বালু উত্তোলন করতে না পারায় চরম বিপাকে পড়েছি।  আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি।  মহামান্য হাইকোর্টের আদেশকেও তোয়াক্কা করছেন না তিনি।

অভিযোগের বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক বলেন, অভিযোগ টি ভিত্তিহীন। তবে ইজারাদারকে বালুি উত্তোলনে কোন বাঁধা সৃষ্টি করা হয়নি। তবে নদীর পাড় বা কিনারা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিটকবর্তী এলাকা থেকে বালু উত্তোলন করতে নিষেধ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬