ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় জেলা প্রশাসকের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিভিন্ন দপ্তর পরিদর্শন


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ২৩-৩-২০২৩ বিকাল ৫:৫৩

পটুয়াখালী জেলার সুদক্ষ জেলা প্রশাসক মোঃ শরিফুল ইসলাম আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার কৃতি ছাত্র-ছাত্রীদের প্রস্তুতিমূলক পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করেন। গলাচিপা উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট দিয়ে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন জেলা প্রশাসক। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মু. শাহিন, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, পল্লী উন্নয়ন অফিসার মাহবুব হাসান শিবলী, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নিজাম উদ্দিন, গলাচিপা সদর ইউপি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসেন টুটু, গোলখালী ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন ও প্রেসক্লাব সভাপতি ‌মু.খালিদ হোসেন মিলটন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার ও শিক্ষার্থীরা অংশ নেয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন জেলা প্রশাসককে "নোঙর" নামে একটি বই উপহার প্রদান করেন। জেলা প্রশাসক সংবর্ধনার পূর্বে গলাচিপা থানা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, গলাচিপা পৌরসভা, ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস ও উপজেলা নির্বাহী অফিস পরিদর্শন করে। প্রথমে গলাচিপা থানা কমপ্লেক্সে জেলা প্রশাসককে গার্ড অফ অনার দিয়ে স্যালুট প্রদান করে অফিসার ইনচার্জ শোনিত  কুমার গায়েন ও প্রশিক্ষিত পুলিশ বাহিনী। জেলা প্রশাসক এর আগমনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও প্রেসক্লাবের সংবাদকর্মীরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার