ঢাকা বৃহষ্পতিবার, ৪ জুন, ২০২৬

ছয় দাবিতে রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের অবস্থান


অর্পণ ধর, রাবি photo অর্পণ ধর, রাবি
প্রকাশিত: ২৩-৩-২০২৩ বিকাল ৫:৫৯
ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে বিভাগের সামনে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অবস্থান নেন। তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন তারা।
 
তাদের দাবিগুলো হলো- আগের সেমিস্টারের ফল প্রকাশ করে ঈদ-উল ফিতরের আগেই দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা নিতে হবে। ২০২৪ সালের মধ্যে তাদের অনার্স (স্নাতক) শেষ করতে হবে। নোটিশের নামে ভাঁওতাবাজী বন্ধ করতে হবে। ৬মাসের সেমিস্টারের সময়কাল কমিয়ে ৩ মাস করতে হবে। সেমিস্টার ফাইনাল পরীক্ষার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। বিভাগের লোকবর সংকট দূর করতে হবে এবং পরীক্ষা, ক্লাস টেস্ট ও বিভাগীয় কার্যক্রমে যেসব ত্রুটি আছে তা নিরসন করতে হবে।
 
বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের রাশেদ ইসলাম বলেন, আমাদের স্বাভাবিক কারিকুলাম ২০১৯ সাল থেকে ২০২৩ এর মধ্যে শেষ হবার কথা ছিল। এর মধ্যে করোনা আসায় আমরা এক বছর গ্যাপে পড়ে যাই। ২০২১ সালে সবকিছু স্বাভাবিক হবার পর থেকে এই পর্যন্ত আমাদের মাত্র একটি সেমিস্টার হয়েছে। আমাদের ব্যাচের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা এই সময়ে দুই-তিন সেমিস্টার সম্পন্ন করে ফেলেছে। ২০২৩ সালে এসেও আমরা প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফলাফল পাইনি। আমাদের এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের প্রধান দাবি পূর্ববর্তী সেমিস্টারের ঈদের আগেই তৃতীয় সেমিস্টার সম্পন্ন করতে হবে।
 
একই শিক্ষাবর্ষের আশরাফুল ইসলাম বলেন, যতক্ষণ আমাদের দাবি না মেনে নেওয়া হবে আমরা অনশন চালিয়ে যাব। ২০২৩ সালের মধ্যে আমাদের স্নাতক সম্পন্ন হবার কথা ছিল। করোনার কারণে আমরা এক বছর পিছিয়ে পড়েছি। এখন ২০২৪ সালের মধ্যে আমাদের অনার্স সম্পন্ন করতে হবে। নোটিশের নামে বিভাগ বার বার ভাঁওতাবাজি করছে। গত ছয় তারিখে আমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা হবার কথা ছিল। কিন্তু আমাদের আগের সেমিস্টারের ফল এখনও প্রকাশিত হয়নি। ফল প্রকাশ না হওয়ায় আমাদের পরীক্ষা হওয়া তো দূরের কথা, বিভাগে অচলাবস্থা তৈরি হয়েছে।
 
বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, আমাদের বিভাগে শিক্ষক সংকট রয়েছে। তাই ফলাফল প্রকাশ করতে একটু বিলম্ব হয়েছে। তবে আমরা আগামী এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করব।

এমএসএম / এমএসএম

পাবলিক বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়: শিক্ষা ও গবেষণার মান নিয়ে বিতর্ক কতটুকু যৌক্তিক?

টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ

ন্যাচার ইনডেক্স র‍্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প

ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী

ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি

পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?

সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত

পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষনা করে মানববন্ধন

গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন

টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ -ইবি ভিসি

গবির অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা শেষ, বিজয়ীদের পুরস্কার প্রদান