ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে দুই শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা পরিবার, সহপাঠি ও শিক্ষকদের আহাজারি


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৩-৩-২০২৩ বিকাল ৬:০

পটুয়াখালীর বাউফলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাং গ্রুপের হামলায় প্রাণ হারায় মো. নাফিস মস্তফা আনসারী (১৭) ও মো. মারুফ হোসেন বাপ্পী নামের দশম শ্রেণির শিক্ষার্থী। তারা দুজন উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। এ ঘটনার প্রায় ২৪ঘন্টা পেড়িয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতদের পরিবার, সহপাঠি ও শিক্ষকেরা। এদিকে নিহত দুই শিক্ষার্থীদের বাড়িতে চলছে শোকের মাতম। সহপাঠিদের হারিয়ে পাগল প্রায় নাফিস- মারুফের সহপাঠিরা। 
জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বৃহস্পতিবার (২৩মার্চ) সকাল ১০টার থেকে তিনঘন্টা ব্যাপী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষককেরা। 
এর আগে বুধবার বিকেল সোয়া চারটার দিকে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে উপজেলার ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মো. নাফিস মস্তফা আনসারী(১৭),  মো. মারুফ হোসেন বাপ্পী(১৬) ও মো. সিয়াম হোসেন(১৫)কে  পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে একটি কিশোর গ্যাং গ্রুপ। গুরুতর আহত নাফিস ও মারুফ সন্ধ্যা ৭টার দিকে বরিশাল শেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। অপরজন সিয়াম বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক মো. মিরাজুল ইসলাম। 
মানববন্ধনে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. সাজিদুল ইসলাম রুদ্র  বলেন, কিশোর গ্যাং গ্রুপ আমাদের সহপাঠি নাফিস ও মারুফকে  নির্মমভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। গুরুতর আহত করা হয় আরেক সহপাঠি সিয়ামকে। আমরা আমাদের বন্ধুদের হত্যার বিচার চাই।
আরেক সহপাঠি মো. আসাদুল ইসলাম বলেন, হত্যার ঘটনার দীর্ঘ সময় পার হয়ে গেলেও পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ তাহলে কি করে?  আজকের মধ্যে খুনিদের গ্রেপ্তার করা হোক। 
খুনিদের গ্রেপ্তারের ব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন জানান, দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা