ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ ইউনিভার্সিটি

শিল্প বক্তৃতা সপ্তাহ


ডেস্ক রিপোর্ট photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ২৩-৩-২০২৩ রাত ৮:৪২

বাংলাদেশ ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ইন্ডাস্ট্রিয়াল লেকচার সপ্তাহ ২০২৩। ১৭ মার্চ ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সপ্তাহব্যাপী লেকচার সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিইউ’র রেজিস্ট্রার বিগ্রেঃ জেনারেল মাহবুবুল হক (অব.) এবং ব্যবসায় প্রশাসন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. সুবর্ণ বড়ুয়া প্রমুখ।

ছাত্রছাত্রীদের ব্যবহারিক শিল্প জ্ঞান ও অভিজ্ঞতার সাথে পরিচিত করে তোলার মাধ্যমে তাদেরকে বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে কিভাবে সফলতা অর্জন করা সম্ভব, সে উদ্দেশ্যেই মূলতঃ এ শিল্প বক্তৃতা সপ্তাহের আয়োজন করা হয়। মানব সম্পদ ব্যবস্থাপনা, ফিন্যান্স, মার্কেটিং এবং একাউন্টিংসহ মোট ৪ টি বিষয়ের উপর অনুষ্ঠিত সেশনে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কোকাকোলা বাংলাদেশের স্ট্র্যাটেজিক এইচআর বিজনেস পার্টনার বিভাগের প্রধান ইয়াসিন সোহাগ, রয়্যাল ক্যাপিটাল লিমিটেড এর প্রধান গবেষণা কর্মকর্তা আকরামুল আলম, ম্যাটাডর বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর জেনারেল ম্যানেজার (মার্কেটিং) আহমেদ আলী হাসান এবং ব্র্যাক এর অভ্যন্তরীন নিরীক্ষা বিভাগের সিনিয়র ম্যানেজার গর্ডন টসকানো। অনুষ্ঠিত লেকচার সপ্তাহে বিভাগের শিক্ষকগণ ছাড়াও প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত