ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই জন গ্রেপ্তার


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৩-২০২৩ দুপুর ২:৩৬
পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর দুই শিক্ষার্থী  হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের সৈকত (১৪) ও সিফাত (১৪) নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ভোর রাতে (২৪ মার্চ) বাউফল সার্কেলের এএসপি সাহেদ আহম্মেদের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সৈকতকে ভোলা থেকে এবং সিফাদকে সূর্যমনির ইন্দ্রকুল গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।বাউফল  থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) আল মামুন গ্রেপ্তারের সত্যতা শিকার করে বলেন, সৈকত ও সিফাত নামে দুইজন গ্ৰেফতার হয়েছে। বাকি আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
উল্লেখ্য, পায়ে পা লাগার ঘটনাকে কেন্দ্র  করে গত বুধবার (২২ মার্চ) বাউফলের সূর্যমনি ইউনিয়নের  ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রণির শিক্ষার্থী  মারুফ(১৫), নাফিস (১৫) ও সিয়াম ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান শেষে  বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ি যাওয়ার পথে নবম শ্রেণির  ছাত্র  নাইম, রায়হান, হাসিবুল, সৈকত ও সিফাত তাদেরকে মারধর করে একপর্যায়ে  এলোপাতাড়ি  ভাবে ছুরিকাঘাত করে। 
 
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে বাউফল হাসপাতালে ও পরে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ  হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারুফ ও  নাফিস মারা যায়। নিহতদের ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার  (২৩ মার্চ)  বিকালে গ্রামের বাড়িতে লাশ দাফন করা হয়।
কিশোর গ্যাংয়ের হাতে এ জোড়া খুনের ঘটনা গোটা বাউফলে চাঞ্চলের সৃষ্টি করে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা