মান্দায় প্রতিপক্ষের মারপিটে নারীসহ আহত ৫
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নওগাঁর মান্দায় প্রতিপক্ষের মারপিটে ৫ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার কুসুম্বা ইউপির বড়পই উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার বড়পই উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে নুরুল ইসলাম (৫৮) এর স্ত্রী মাসুমা বেগম (৪৫), ছেলে মাসুদ রানা (৩৫), ভাতিজা সাগর (২৮) ও ছোট ভাই আলাউদ্দিন (৫০)।
অপরদিকে অভিযুক্তরা হলেন, একই গ্রামের প্রতিবেশী মিজানুর রহমান সাদ্দাম (৪৫), উজ্জল হোসেন (৩৩), চঞ্চল হোসেন (২২), মধু (১৯), শিল্পী আক্তার (৬০), মৌ খাতুন (৪০) ও নুরজাহান বেগম (৬০)।
অভিযোগ সুত্রে জানাগেছে, ঘটনার দিন অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে হাসুয়া, লোহার রড ও লাঠিসোটা নিয়ে আহততের বসতভিটাতে প্রবেশ করে হামলা চালায়। এসময় আহতরা বাধা সৃষ্টি করলে তাদেরকে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করেন।
এসময় তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা আগাইয়া আসিলে তারা ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এদের মধ্যে আলাউদ্দিনের অবস্থা আশাংঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, আমার জমি বারবার তারা জবর দখলের চেষ্টা করে আসছেন। স্থানীয়ভাবে কয়েকবার মিমাংসার চেষ্টা করা হলেও তারা শালিস বৈঠক না মেনে মনগড়া ভাবে শক্তি প্রয়োগ করে জমি দখলের চেষ্টা করেন।
এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ আলম সিদ্দিকী জানান, এঘটনায় নুরুল ইসলাম বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে