ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে বে-রসিক ড্রাইভার : ট্রাকের ধাক্কায় উপজেলার প্রধান ফটক বিধ্বস্ত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৪-৩-২০২৩ দুপুর ৪:৫২
মৌলভীবাজার জেলার জুড়ীতে বে-রসিক ড্রাইবারের অদক্ষতায়  ট্রাকের ধাক্কায় উপজেলার প্রধান ফটক বিধ্বস্ত হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ লোক মুখে উপজেলা জুড়ে  চলছে আলোচনা সমালোচনার ঝড়। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত দশটার দিকে সার বোঝাই ট্রাকের ধাক্কায় উপজেলার এ প্রধান ফটকটি বিধ্বস্ত হয়। ট্রাক ড্রাইবার মোঃ আল আমিন চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ী গ্রামের  মোঃ ইসমাইল মিয়ার ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত দশটার দিকে শায়েস্তাগঞ্জ থেকে সার বোঝাই একটি ট্রাক উপজেলার সম্মুখভাগে উপস্থিত হয়। উপজেলার প্রধান ফটক দিয়ে প্রবেশকালে ড্রাইভারের অসাবধানতা ও অদক্ষতার ফলে সার বুঝাই ট্রাকের ধাক্কায় মুহূর্তেই উপজেলার প্রধান ফটকের উপরের অংশ ভেঙে পড়ে। তবে এ সময় আশেপাশে কেউ না থাকায় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে চালক ও প্রধান ফটক নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। কেউ কেউ উপজেলা প্রধান ফটকের কাজের মান নিয়ে আবার কেউবা বেরসিক ড্রাইভারকে নিয়ে  বিভিন্ন মন্তব্য করছেন রাতভর।
 
উপজেলার প্রধান ফটক ভাঙার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
 
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, বিষয়টি দুঃখজনক। চালকের অদক্ষতায় উপজেলার প্রধান ফটকটি বিধ্বস্ত হয়েছে। 

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার