আইসিসিবি পুরান ঢাকা ইফতার বাজার ২০২৩
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) তে ১লা রমজান থেকে নানা রকম মুখরোচক ঢাকাই ইফতারির আয়োজন নিয়ে চলছে আইসিসিবি পুরান ঢাকা ইফতার বাজার। আইসিসিবি সপ্তম বারের মতো আয়োজন করেছে ইফতারের এই মহা আয়োজন। পুরান ঢাকার ইফতার ঢাকার একটি বিশেষ ঐতিহ্য। আর এই ঐতিহ্যের স্বাদ স্বাস্থ্যসম্মতভাবে নতুন ঢাকার ভোজনরসিকদের সাথে পরিচিত করাতেই আইসিসিবির এ উদ্যোগ। তাই প্রচন্ড গরম আর যানজটে যেতে হবেনা আর চকবাজারে, ঢাকা উত্তরের ভোজনরসিকদের জন্য সবই থাকছে আইসিসিবি ইফতার বাজারে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, ধুলাবালি মুক্ত এবং স্বাস্থ্যকর পরিবেশে পুরান ঢাকার ইফতার এখন খুব সহজেই পাওয়া যাবে আইসিসিবি ইফতার বাজারে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার হল ৫ ঘুরে দেখা যায় আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্ট সহ ঢাকাই খাবারের বিখ্যাত সব স্টলে ক্রেতাদের ভিড় । ঢাকাই ইফতারের মুখরোচক আয়োজন ছাড়াও রয়েছে নানাবিধ শাহী আইটেম, আচার ও তাজা ফলের জুসের সমাহার। দামও রয়েছে মোটামুটি নাগালের ভেতর। জমজমাট আইসিসিবি ইফতার বাজার চলবে প্রতিদিন বিকাল ৩:০০ টা থেকে ২৫শে রমজান পর্যন্ত।
এমএসএম / এমএসএম
শারদীয় দুর্গোৎসব: ইতিহাস, সত্যের জয়গান ও আবহমান বাংলার সম্প্রীতি
সীমান্তে রক্তপাত ও পুশইন আর মুখে বন্ধুত্বের বুলি: এই দ্বিচারিতার শেষ কোথায়?
বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন
দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে ভেঙে গেল আ’লীগের পুরোনো বয়ান
মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার আজীবন যোদ্ধা: অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক
হজযাত্রীদের স্বাস্থ্য বীমা: কভারেজ সুবিধা ও বীমা বহির্ভূত ব্যয় পরিশোধের দায়
বিশ্ব শিক্ষক দিবস: পেছনের গল্প এবং শিক্ষক সমাজের না বলা কথা
কিশোর গ্যাং: বাংলাদেশের তারুণ্য কোন পথে?
প্রবীণদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
কন্যা শিশুদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
আমি,আমরা কী পড়াচ্ছি, আর শিক্ষার্থীরা কী শিখছে?