ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

টি-টোয়েন্টি সিরিজের অনলাইন টিকিট আজ থেকে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৩-২০২৩ দুপুর ২:৪৭

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টির লড়াইয়ে নামছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথম অনলাইন টিকিট চালু করে। এবার টি-টোয়েন্টি সিরিজেও এই সুবিধা ভোগ করতে পারবেন দর্শকরা। আজ (২৫ মার্চ) বেলা ২টা থেকে প্রথম ম্যাচের টিকিট পাওয়া যাবে। বাকি দুটি ম্যাচের অনলাইন টিকিট পাওয়া যাবে ম্যাচের আগের দিন।

টিকিট নিবন্ধন নিশ্চিত করতে লাগবে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ও সচল মোবাইল নম্বর। একটি নিবন্ধিত একাউন্ট থেকে সর্বোচ্চ ২টি টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইনে টিকিট ক্রয় করার পর সেটা সংগ্রহ করতে হবে বুথ থেকে (ম্যাচের দিন ও তার আগের দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা)। 

এই দু’দিন সাগরিকা ও এমএ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টার থেকেও টিকিট নেওয়া যাবে। এজন্য দরকার পড়বে টিকিট কোড ও জাতীয় পরিচয়পত্র।

টিকিটের মূল্য :
গ্র্যান্ড স্ট্যান্ড- ১৫০০ টাকা
রুফটপ হসপিটালিটি- ১৫০০ টাকা
ইন্টারন্যাশনাল স্ট্যান্ড- ১০০০ টাকা
ক্লাব হাউজ- ৫০০ টাকা
ইস্টার্ন স্ট্যান্ড- ৩০০ টাকা
ওয়েস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা।

এমএসএম / এমএসএম

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’

দলের বিপদেও সান্ত্বনা হাসানের ৭ উইকেট, ৪ ম্যাচে শিকার ২৬

সুখবর পেল আর্সেনাল

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ম্যানইউর আগ্রহের পরও নিউক্যাসলে চুক্তি নবায়ন লুইস হলের

সাবালেঙ্কার পর ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা

দেশব্যাপী শুরু হচ্ছে বোলার হান্ট, ছেলেদের পাশাপাশি থাকছে মেয়েরাও