উল্লাপাড়ায় মার্কেটে আগুন ৬০ লাখ টাকার ক্ষতি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের র্যাব অফিস সংলগ্ন মার্কেটে আগুন লেগে ভস্মিভূত হয়েছে ৬টি দোকান।
শুক্রবার (২৪শে মার্চ) রাত সাড়ে এগারোটার দিকে বারি মাষ্টারের মার্কেটের একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।পরে তা ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানে।
মার্কেট থাকা ব্যবসায়ী আব্দুল আলিম, আব্দুর রশিদ,রফিক আহামেদ, মনিরুল ইসলাম,সাখাওয়াত হোসেন,রায়হান আলী,
বলেন,আমার কর্মস্থলে আগুন লেগে আমরা নিস্ব আমাদের যা ছিলো সব শেষ, পরিবার পরিজনদের নিয়ে চলাচলের রাস্তাটুকুও নেই
আমরা একেবারে অসহায় হয়ে পরেছি।
স্থানীয়রা আগুনে নেভানোর চেষ্টা করলে নেভাতে ব্যার্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
মার্কেটের মালিক আব্দুল বারী মাস্টার জানায়, আগুনে মার্কেটের ৬টি দোকানে থাকা মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে। এই মার্কেটে ট্রাক বাসের যন্ত্রাংশ সহ মেরামতের কাজ করা হতো। মার্কেটের সামনের ফাকা জায়গায় দুটি ট্রাকের শেষ মুহুর্তের কাজ্ও চলছিলো। আগুনে ট্রাক দুটো্ও ক্ষতিগ্রস্থ হয়েছে। সব মিলিয়ে অন্তত ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
উল্লাপাড়া ফায়রা সার্ভিসের ফায়ার ফাইটার ইমরান হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
তবে এর মধ্যেই ৬টি দোকানের মালামাল পুড়ে যায়। স্থানীয়দের বরাত দিয়ে তিন জানান, কয়েলের আগুন থেকে ঘটনার সূত্রপাত হলেও যন্ত্রাংশের ভেতরে তেল জাতীয় পদার্থ থাকার কারনে আগুনের তীব্রতা বেড়েছে।তবে দ্রুত আগুন নিয়ন্ত্রনে আনায় গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন থেকে রক্ষা পেয়েছে।
এমএসএম / এমএসএম
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
Link Copied