একজন সফল নারী ইয়াসমিন
নাটোরের সিংড়ায় একজন সফল নারী ইয়াসমিন আকতার। সিংড়া পৌর এলাকার ২ নং ওয়ার্ডের উত্তর দমদমায় বসবাস করেন। সখের বসে শুরু করেছিলেন গরু পালন। এখন সখ থেকে স্বাবলম্বী। নারীরা শুধু সংসারের দৈনন্দিন কাজের মধ্যই নয় অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ভুমিকা রাখতে পারে তারই উদাহরণ ইয়াসমিন।
ইয়াছমিন আকতার সপ্না, একজন সফল ডেইলি এন্ড এগ্রো খামারি। শুধু খামারীই নয় পাশাপাশি একজন ফ্রিল্যান্সার। দিনে সংসারের কাজ খামার দেখাশোনা, বাচ্চাকে স্কুলে নিয়ে আসা যাওয়া পরে রাতে ফ্রিলান্সার হিসেবে কাজ করেন ইয়াসমিন। ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং , ওয়েব ডিজাইনার হিসেবে দক্ষতা অর্জন করেছেন তিনি। এছাড়া ঘাস চাষে একজন সফল কৃষক সে।
ইয়াসমিন আকতার জানান হাইড্রোপনিক ঘাস শুরু করেছি এক বছর আগে। বর্ষার সময় এই ঘাস সবচেয়ে বেশি উপযোগী। তাছাড়া খরচও কম। এই ঘাস চাষ করে নিজেদের চাহিদাও মেটানোর পাশাপাশি বাইরে বিক্রি ও করা হয়। তিনি আরো বলেন, ২০১৬ সালের শেষে শখের বসে একটা গাভী দিয়ে খামারের যাত্রা শুরু করি। আল্লাহর রহমতে আমার আর পিছনে তাকানো লাগেনি। নিজের কঠোর পরিশ্রম দিয়ে শখ থেকে করা খামার এখন বাণিজ্যিক রুপ নিয়েছে। এখন আমার খামারের ১১টা গরু আছে। ৪ গাভী দুধ দেয়, প্রতিদিন ৪০-৫০ কেজি দুধ বিক্রি হয়। মাসে এখাতে ৩০ হাজার টাকা ইনকাম হয়। ফ্রিল্যান্সিং করে মাসে ১০/১৫ হাজার আয় হয়। আমার ইনকাম বৎসরে প্রায় ৭থেকে ৮ লাখ। ইচ্ছা আছে অনেক বড় খামার করার।
সাংসারিক জীবনে ইয়াসমিন আকতার এক কন্যা সন্তানের জননী। মেয়ে জেনি, বিয়াম ল্যাবরেটরি স্কুলের মেধাবী ছাত্রী। স্বামী জাহিদ হাসান একজন ব্যবসায়ী। কিটনাশক দোকান করেন।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা বলেন, আমি তার বিষয়টি শুনেছি। সরেজমিনে গিয়ে তার কাজ দেখার ইচ্ছে রয়েছে। আগামীতে কৃষি বিভাগ তার পাশে থাকবে।
এমএসএম / এমএসএম
কেশবপুর থানার নবাগত ওসি হাফিজুর রহমান হাফিজ
সোনারগাঁয়ে একটি ঘরের জন্য একজন অসহায় দিনমজুরের আকুতি
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুটের অভিযোগ
চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত, আহত ২
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ: প্রিতিশ হালদারের বিরুদ্ধে চার্জশিট
রাস্তা নির্মাণে ব্যবহার হচ্ছে মাটি মিশ্রিত বালু ও পুরোনো ইটের খোয়া
জয়পুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ
নাগরপুরে যুবদলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের টাকা আত্মসাতের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
রৌমারী ও রাজিবপুরে সার ডিলারদের নিয়ে কমিশনারের মতবিনিময় সভা
মনপুরায় ‘নৈরাজ্যের’ প্রতিবাদে হাজীরহাট এবং কলাতলীতে বিএনপি নেতাকর্মীদের অবস্থান
Link Copied