ঢাকা বৃহষ্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

শ্রীমঙ্গলে চোরসহ মোটরসাইকেল ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার


তানভীর ইসলাম, শ্রীমঙ্গল photo তানভীর ইসলাম, শ্রীমঙ্গল
প্রকাশিত: ২৫-৩-২০২৩ দুপুর ৩:৫৬
শ্রীমঙ্গল থেকে চুরি যাওয়া মোটর সাইকেল ব্রাহ্মণবাড়িয়া হতে উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ ঘটনায় ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বীরগাও এলাকার মৃত আছমত আলীর ছেলে শুক্কুর মিয়াকে আটক করেছে পুলিশ। এসময় শুক্কুর আলীর জিম্মা থেকে আরও দুটি মোটর সাইকেল উদ্বার করা হয়।
 
জানা যায়,গত (২০ মার্চ) রাত ৮ টার দিকে শ্রীমঙ্গল শহরের বিরাইমপুর (কলেজরোড) এলাকার জনৈক তানভীর আহমেদ (৪২) এর বাসা থেকে একটি মোটরসাইকেল চুরি হয়।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মামলা হলে পুলিশ গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৪ মার্চ ভোর ৩ টার দিকে ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর থানার বীরগাও এলাকায় অভিযান চালায়। এসময় মোটর সাইকেল চুরির ঘটনায় ওই এলাকার শুক্কুর মিয়া(২৭) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শুক্কুর মিয়াকে জিজ্ঞাসাবাদে ও তাহার দেখানো মতে তার বসত বাড়ী থেকে চুরি হওয়া লাল রঙ্গের হিরো স্পেলেন্ডার মোটর সাইকেলসহ আরও ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শুক্কুর মিয়া চুরির ঘটনা স্বীকার করে তার সহযোগী আসামীদের নাম ঠিকানা প্রকাশ করেন বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃত শুক্কুর মিয়া আন্তঃজেলা মোটর সাইকেল চোর দলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
 
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.জাহাঙ্গীর হোসেন সরদার যুগান্তরকে জানান,তথ্য প্রযুক্তির সহায়তায়  শ্রীমঙ্গল থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি আমরা উদ্ধার করতে পেরেছি। এ ঘটনার সাথে স্হানীয়ভাবে কারা জড়িত রয়েছে শুক্কুর আলীকে রিমান্ডে এনে চোর চক্রের মূলোৎপাটন করবেন বলে তিনি জানান। 

এমএসএম / এমএসএম

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বয় কমিটি করবে সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম

মরণফাঁদে পরিণত পাঁচুড়িয়া খাল: দেখার কি কেউ নেই..?

বাগেরহাট শহরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে মানুষ কৃষকদের বোরো ধানের ক্ষতির আশংকা

লাকসামে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় ভেজালমুক্ত খাদ্যের দাবিতে র‍্যালি-মানববন্ধন

নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশী অস্ত্রসহ সাত সদস্য গ্রেপ্তার

ঝড়ে লণ্ডভণ্ড কুমিল্লার বিদ্যুৎ ব্যবস্থা, ট্রান্সফরমার-মিটার ব্যাপক ক্ষতি, ক্ষতিগ্রস্ত হাজারো গ্রাহক

কুমিল্লায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

ভূরুঙ্গামারীতে তিনটি ইউনিয়নে বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে

গোবিপ্রবির দুই প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত

‎লালপুর গ্রামের রাস্তায় জলবদ্ধতা নিরসনে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী