ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

যাত্রাবাড়ীতে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার ইফতার সামগ্রী বিতরণ


বজলুর রহমান‍ photo বজলুর রহমান‍
প্রকাশিত: ২৫-৩-২০২৩ রাত ৮:৫৫
রাজধানীর যাত্রাবাড়ী সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে (২৫ মার্চ) শনিবার সকালে যাত্রাবাড়ী থানার সংস্থার মাতুয়াইল প্রশিক্ষণ ক্যাম্পাসে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার সামগ্রী বিতরণ হয়।উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জিয়াউল আহসান তালুকদার।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি ডেমরা জোনের এসি বাবু মধু সুদন দাস, যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল আলম, ডেমরা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান (পিপিএম) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শামসুদ্দিন ভূঁইয়া (সেন্টু) রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, মানবতা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস এম আবু তাহের মিয়াজী, গিরিধারা জামে মসজিদের সাধারণ সম্পাদক হাজী মোঃ নজরুল ইসলাম, জুঁইফুল ডেভেলপারর্স কোম্পানী লিঃ এর চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ। 
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন, আব্দুল বাতেন সরকার। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি প্রেজেন্ট টাইমস এর প্রধান সম্পাদক, পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সভাপতি ওমর ফারুক জালাল, সাপ্তাহিক ঝুমু’র এর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ মাসুদ আলম, এফবিজেওর ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার রিক্তা, স্থানীয় সমাজসেবক মোঃ মনির হোসেন। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিতদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপির (ওয়ারী) জোনের ডিসি মোঃ জিয়াউল আহসান তালুকদার বলেন, পুলিশের ওয়ারী বিভাগকে সন্ত্রাস, মাদক, জঙ্গীবাদ ও ইভটিজিংমুক্ত রাখতে পুলিশের সবকয়টি বিভাগ সব সময় তৎপর ভূমিকা পালন করছে। ইতোমধ্যে মাদক ও সন্ত্রাস আটক, তাদের বিরুদ্ধে মামলায় প্রশংশিত ভূমিকা পালন করছে ওয়ারী বিভাগ। আমরা সব সময় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, ওয়ারী বিভাগে পুলিশের দরজা সাধারণ জনগণের জন্য সব সময় খোলা। তাদের প্রয়োজনে যে কোন সময় সরাসরি অথবা ফোনে আমাদের সাথে যোগযোগ করলে আমরা সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত আছি।
সভাপতির বক্তব্যে লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া বলেন, সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে এযাবত আমার এবং সংস্থার পরিচালকদের পিতা-মাতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে প্রতি মাহে রমজানে আমরা হতদরিদ্রদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। আগামী দিনেও আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক