ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শেষ হয়েছে পটুয়াখালী পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৬-৩-২০২৩ দুপুর ১২:৩৮
শেষ হয়েছে পায়রা বন্দরের ক্যাপিট্যাল ড্রেজিং প্রকল্পেরর কাজ। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান বন্দরের কাছে খননকৃত চ্যানেল হস্তান্তর করবে। এবারের স্বাধীনতা দিবসে পায়রা বন্দরের এটি একটি বড় অর্জন বলে দাবী করছেন বন্দর কতৃপক্ষ।
 

বন্দর কতৃপক্ষের দাবি ড্রেজিংয়ের ফলে ১০ দশমিক ৫ মিটার গভীরতার চ্যানেল সৃষ্টি হয়েছে। যা দেশের অন্য সব বন্দরের চেয়ে বেশি গভীর। এতে লাইটার জাহাজের সাহায্য ছাড়াই বন্দরের জেটিতে সরাসরি পণ্য খালাস করতে পারবে মাদার ভ্যাসেল।

পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ সোহায়েল দৈনিক সকালের সময়কে জানান, ২০২১ সালের জানুয়ারিতে শুরু হয় পায়রা বন্দরের ক্যাপিট্যাল ড্রেজিং। টানা দুই বছর ড্রেজিং চলার পর শেষ হচ্ছে সাড়ে ছয় হাজার কোটি টাকার এ প্রকল্পের কাজ।২৬ মার্চ স্বাধীনতা দিবসে বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘জান ডি নুল’ ড্রেজিংকৃত রামনাবাদ চ্যানেল হস্তান্তর করবে বন্দরের কাছে।ড্রেজিংয়ের ফলে ১০ দশমিক ৫ মিটার গভীরতার একটির চ্যানেল সৃষ্টি হয়েছে। ফলে ৪০ হাজার ডেডওয়েট টন কার্গো বা তিন হাজার কন্টেইনারবাহী জাহাজ চলাচল করতে পারবে।

চেয়ারম্যান আরও জানান, ক্যাপিট্যাল ড্রেজিং এর কাজ শেষে হলেও চ্যানেলের নাব্য ধরে রাখতে মেইনটেনেন্স ড্রেজিংয়ের কাজ চলমান থাকবে যা ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত চলবে।

পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মো. গিয়াস উদ্দিন দৈনিক সকালের সময়কে বলেন, পায়রা বন্দরটি পটুয়াখালী বাসির জন্য একটি আর্শীবাদ। বন্দরটি পুরোপুরি চালু হলে পটুয়াখালী হবে দেশের অর্থনৈতিক করিডোর। দ্রুত গতিতে বন্দরের কাজ চলমান থাকায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব দৈনিক সকালের সময়কে বলেন, পায়রা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে উন্নয়নের মহা কর্মযজ্ঞ চলছে। পায়রা বন্দর আজ বাস্তবে রূপ নিয়েছে। এটা আমাদের জন্য বড় পাওয়া। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের কারণেই এটা সম্ভব হয়েছে। কোন বাঁধা বিপত্তিই পায়রা বন্দরকে দাবিয়ে রাখতে পারেনি। বন্দরটি দেশের অর্থনীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দক্ষিনাঞ্চলবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আলমগীর দৈনিক সকালের সময়কে বলেন, পায়রা বন্দর দক্ষিনাঞ্চল তথা পটুয়াখালী বাসির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর একটি বড় উপহার। এই পায়রা বন্দরটি চালু হলে অনেক লোকের কর্মসংস্থান এর সৃষ্টি হবে। দেশের অর্থনীতিতে বিরাট পরিবর্তন আসবে। 

পায়রা বন্দর সংশ্লিষ্টরা জানান, প্রথম জেটির কাজ শেষ হলেই আগামী মে মাসে বন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তৃতীয় এই সমুদ্র বন্দর পুরোপুরি চালু হলে দক্ষিণাঞ্চল সহ সমগ্র দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন আসবে এমনটাই মনে করেন সবাই।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান