ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

শহীদদের প্রতি গণ বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা


গবি প্রতিনিধি photo গবি প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৩-২০২৩ দুপুর ১:১১
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) কর্তৃপক্ষ স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে।
 
রবিবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: সিরাজুল ইসলামের নেতৃত্বে দিবসটি উদযাপন করা হয়। পুষ্পাঞ্জলি অর্পণ শেষে কিছুক্ষণ দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ র‌্যালী নিয়ে জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন।
 
কর্মসূচিতে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: ফুয়াদ হোসেন, মাইক্রোবায়োলজি বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো: শাহ আলম সহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীগণ এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটিতে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এমএসএম / এমএসএম

সড়ক দুর্ঘটনায় আহত সেই কুবি শিক্ষার্থীর মৃত্যু

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মেডিকেল ফিজিক্স দিবস পালন

দেড় হাজার প্রদীপে আলোকিত গণ বিশ্ববিদ্যালয়

বিশ্ব বিজ্ঞান একাডেমির আজীবন ফেলো নির্বাচিত ধুনটের বিজ্ঞানী ড. আব্দুল লতিফ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধা নিবেদন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর

বিপ্লবের সার্থকতা ক্ষমতার নয় মানুষের ভাগ্যের পরিবর্তনে: নোবিপ্রবি উপাচার্য

‎ নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ইবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন

কুবি শিক্ষার্থী-পুলিশের ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন

সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার