শ্যামনগর গাবুরায় ভয়াবহ নদী ভাঙন
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নদী বেষ্টিত দ্বীপ গাবুরা ইউনিয়নে ৯নং সোরা গ্রামের দৃষ্টিনন্দন সংলগ্ন কপোতাক্ষ নদীতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। রোববার (২৬ মার্চ) ভোর ৫টার সময় নদীর প্রবল স্রোতে হঠাৎ ভাঙন শুরু হয়। মুহুর্তে ওয়াপদার বেঁড়ীবাঁধের একাংশ ৫শতাধিক মিটার ব্যাপী নদীগর্ভে বিলান হয়ে যায়। এসময় স্থানীয় মানুষের মনে আতঙ্ক দেখা দেয়।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম জানান, ভোরের দিকে হঠাৎ ওই স্থানে ভাঙন শুরু হয়। ভাঙনের কবলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্মিত বাঁধ নদীতে ধ্বসে পড়ে। যেকোন মুহুর্তে সমগ্র বাঁধ বিলিন হয়ে একমাত্র মিঠা পানির পুকুরটি (দৃষ্টিনন্দন) লোনা পানিতে একাকার হওয়ার সম্ভাবনা আছে। দৃষ্টিনন্দন পুকুর হতে ওই অঞ্চলের সহস্রাধিক পরিবার দৈনন্দিন সুপেয় পানির চাহিদা মিটিয়ে থাকে। নদীর চরে স্থাপিত সামাজিক বনায়ন বিভাগের বিভিন্ন প্রজাতির গাছ নদীগর্ভে বিলিন হয়ে গেছে তিনি জানান।
স্থানীয় ফিরোজ, আবুল হোসেন ও আক্তার সহ অনেকে বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে দৃষ্টিনন্দন মিষ্টি পানির পুকুরটি লোনা পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা বিদ্যমান। সেক্ষেত্রে ভয়াবহ সুপেয় পানির সংকটে পড়বে অত্র এলাকার মানুষ।
বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের ১৫নং পোল্ডারে দায়িত্বরত সেকশন অফিসার (এসও) সাজ্জাদ হোসেন ভাঙনের সত্যতা নিশ্চিত করে বলেন, ভাঙন কবলিত স্থান পরিদর্শন করা হয়েছে। সার্বিক বিষয়টি পাউবো উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানান।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত