রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে রোববার (২৬শে মার্চ) যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিবসের শুরুতে ১২ঃ০১মিঃ মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘিতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শহীদদের স্মরণে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে ডিগ্রি কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ডিসপ্লেসহ অন্যান্য অনুষ্ঠান প্রদর্শিত হয়।
পরে সকাল ১১টায় একই মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা ও পুরষ্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথীর বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা ও ইয়াসিন আলী,উপজেলা আ’লীগ সভাপতি সইদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা ও শেফালী বেগম,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম এবং কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ, পৌর আ'লীগ সভাপতি জাহাঙ্গীর আলম,ওসি (তদন্ত) মহসিন আলী,বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান,রিয়াজুল ইসলাম,বিদেশি চন্দ্র রায়,যুদ্ধকালিন কমান্ডার সিরাজুল ইসলাম প্রেসক্লাব ( পুরাতন)সভাপতি আনোয়ারুল ইসলাম,শিক্ষা অফিসার রাহিম উদ্দিন।
এছাড়াও বীর-মুক্তিযোদ্ধারা, বীরাঙ্গনা সহ বিভিন্ন রাজনৈতিক নেতা-কর্মী,কর্মকর্তা ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি
পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির
Link Copied