নুর ইসলামের দায়িত্ব নিলেন পারি ফাউন্ডেশন
কক্সবাজার মেডিকেল কলেজে লেখাপড়ার সুযোগ পেয়েও অর্থাভাবে ভর্তি হতে না পারা সেই নুর ইসলামকে মেডিকেলে লেখাপড়ার খরচের দায়িত্ব নিয়েছে পারি ফাউন্ডেশন।
নুর ইসলাম সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মোসলেম খান ও নাসিমা বেগম দম্পত্তির দ্বিতীয় সন্তান। নুর ইসলাম চলতি বছর সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পারি ফাউন্ডেশনের উদ্যোগে নুর ইসলামকে মেডিকেলে ভর্তির জন্য নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়। একই সঙ্গে এমবিবিএস পাশ করা পর্যন্ত তাঁর আনুসঙ্গিক সব খরচ বহন করবে সংগঠনটি।
পারি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাজ্জিদ হাসান মুন বলেন, নুর ইসলামের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে জানার পর সংগঠনের পক্ষ থেকে তাকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। সেই সাথে মেডিকেলের শিক্ষা সামগ্রীসহ এমবিবিএস পাশ করা পর্যন্ত আনুসঙ্গিক সব খরচ বহন করবেন বলেও তিনি জানায়।
এ বিষয়ে নুর ইসলাম বলেন, গণমাধ্যমকর্মীদের নিউজের জন্য আমার ভর্তির টাকাসহ আনুসঙ্গিক খরচের ব্যবস্থা হওয়ায় গণমাধ্যমকর্মী, উপজেলা প্রশাসন ও পারি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি সাধারণ মানুষের কাছে দোয়া চেয়েছেন। মানবিক চিকিৎসক হয়ে বের হয়ে আসতে পারেন ও ভিজিটের বিনিময় নয় মানবিক বিনিময়ে যেন মানুষকে সব সময় সেবা দিতে পারেন।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, লেখক ও প্রকাশক খোরশেদ আলম বাহার সহ কামারখন্দ প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে নুর ইসলামের ভর্তির জন্য উপজেলা পরিষদ ও সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ থেকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন
পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন
উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন
রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে
মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার
দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা
সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ
প্রধান শিক্ষক ছাড়াই খুঁড়িয়ে চলছে বোরহানউদ্দিনের ১০০ প্রাথমিক বিদ্যালয়
Link Copied