ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

যমুনা নদীতে বন্ধুদের সাথে গোসলে নেমে প্রাণ হারালো দুই ভাই


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৩-২০২৩ বিকাল ৭:৩০
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (২৬) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। গোবিন্দাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দুলাল হোসেন চকদার এ বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
নিহত দুই স্কুলছাত্র হলেন- উপ‌জেলার কষ্টাপাড়া গ্রা‌মের সুভাষ পা‌লের ছে‌লে সুজয় পাল (১৬) এবং র‌ঞ্জিত পা‌লের ছে‌লে লিখন পাল (১২)। সুজয় গো‌বিন্দাসী উচ্চ বিদ‌্যাল‌য়ের ১০ শ্রেণি ও লিখন ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন। তারা সম্পর্কে চাচাতো ভাই।
 
পরিবার ও স্থানীয়রা জানান, সুজয় ও লিখনসহ ৬-৭ বন্ধু মিলে বেলা ১২ টার দিকে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। নদীতে নেমে তারা পানিতে ডুব খেলা করছিল। একপর্যায়ে বড় ভাই সুজয় নদীর গভীরে গিয়ে পানিতে ডুবতে শুরু করে।
 
এ সময় সুজয়ের চাচাতো ছোট ভাই লিখন তাকে উদ্ধার করতে গে‌লে সেও পা‌নি‌তে ডুবে যায়। তখন অপর বন্ধুদের ডাক-চিৎকারে স্থানীয়রা আহতবস্থায় দুই ভাই‌কে নদী থে‌কে উদ্ধার ক‌রে ও উপ‌জেলা স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে নি‌য়ে আসলে চি‌কিৎসক তা‌দের মৃত ঘোষণা ক‌রেন। 
 
এ বিষয়ে উপ‌জেলা স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সর জরুরী বিভা‌গের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সুমাইয়া জান্নাত ব‌লেন, দুই জনকে হাসপাতা‌লে নিয়ে আসার আ‌গেই তা‌দের মৃত‌্যু হ‌য়। 
 
এ ঘটনায় ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয় এবং হাসপাতাল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত