মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা পরিষদ এর বিভিন্ন কর্মসূচির পালন
২৫ মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া হত্যাযজ্ঞের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। শুরু হয় মুক্তিযুদ্ধ। জমিনে রক্তিম সূর্য খচিত মানচিত্রের বাংলাদেশের আজ মহান স্বাধীনতা দিবস এবং ৫৩ তম জাতীয় দিবস।
পরবর্তীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৩ উপলক্ষে সকাল- ৬ টার সময় কুড়িগ্রামের স্বাধীনতা বিজয় স্তম্ভ ও শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এককভাবে কুড়িগ্রাম জেলা পরিষদ চত্বর সহ বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বিকালে প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিদের মাঝে ইফতার, নগদ টাকা ও বস্র বিতরণ করা হয়। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী বলেন,আমি প্রথমেই স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোত্সর্গকারী বীর শহীদ, জাতীয় চার নেতা, বীর মুক্তিযুদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও সর্মথক এবং সবধরনের জনগণকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছেন। বঙ্গবন্ধু সবসময় বাংলার মানুষের স্বাধীনতার পাশাপাশি একটি সুখী ও সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নে আওয়ামী লীগ সরকার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই স্বাধীনতা দিবসে স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমাদের উচিত আওয়ামী লীগ সরকারকে সাহায্য করা, একসাথে কাজ করা। জনমুখী ও টেকসই উন্নয়নে যারা বাঁধা প্রদান করতে চায়, তাদের রুখে দিতে হবে। সুশাসন, সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের কাছে মুক্তির মন্ত্রে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন আজ। বেদনাকে প্রতিজ্ঞায় পরিণত করে যুদ্ধের শপথ নেওয়ার দিন এই স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসে আমরা সবাই প্রতিজ্ঞা করি বাংলাদেশের উন্নয়নে, আওয়ামী লীগ সরকারের সাথে শরীরের শেষ রক্তবিন্দু দিয়েও থাকবো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাইদুল আরিফ, পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইদ হাসান লোবান ও জেলা পরিষদ সদস্যবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাদ্রাসা অধ্যক্ষ নুরবকত। আয়োজনে ও অর্থায়নে জেলা পরিষদ কুড়িগ্রাম।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান
কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা
সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন
মানিকগঞ্জে চরাঞ্চল থেকে আবারো রাছেল ভাইপার উদ্ধার
Link Copied