স্বাধীনতা দিবসে ছিন্নমূল মানুষের পাশে ভিলেজ ডক্টর ফাউন্ডেশন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের সামনে পথশিশু ও ছিন্নমূল মানুষের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প ও ইফতার বিতরণ কর্মসূচী পালন করেছে বেসরকারি অলাভজনক সংস্থা ভিলেজ ডক্টর ফাউন্ডেশন।
রবিবার (২৬ মার্চ) স্মৃতিসৌধের ২নম্বর গেটের একপাশের নির্মিত অস্থায়ী ক্যাম্পে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা জনাব শহীদ মল্লিক, চেয়ারম্যান উজ্জ্বল কুমার সাহা, ম্যানেজার সজল সিংহ সহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তা, কর্মচারী এবং শুভাকাঙ্ক্ষী গণ।
ক্যাম্প থেকে হতদরিদ্র সহস্রাধিক মানুষের মাঝে ফ্রী চিকিৎসা ও ওষুধ দেওয়া হয় এবং ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার বিতরণ করা হয়।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান উজ্জ্বল কুমার সাহা বলেন, স্বাধীনতা অর্জন হয়েছে ঠিকই তবে তা ভোগ করার সৌভাগ্য সবার হয়নি। আমরা ভিলেজ ডক্টর সব সময় সকল ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। তারই কার্যক্রমের একটি অংশ আজকের এই আয়োজন। ভিলেজ ডক্টর গণ মানুষের সেবায় প্রতিষ্ঠিত। সামনের দিনগুলোতে এই ধরনের কার্যক্রম আমরা করে যাবে।
উল্লেখ্য, মানুষ ও মানবতার জন্য স্লোগানে ২০২২ সালের ২৫ নভেম্বর গণ বিশ্ববিদ্যালয় ও গণস্বাস্থ্যের কিছু উদ্যোম তরুণের হাত ধরে সাভারে প্রতিষ্ঠা লাভ করে ভিলেজ ডক্টর ফাউন্ডেশন। প্রতিষ্ঠানর পর থেকেই নানামুখী সমাজ সেবা ও সমাজের অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
Link Copied